‘নগরীয় কর্মপন্থা প্রয়োগ করি কার্বন মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর উদ্যোগে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিবসটির তাৎপর্য নিয়ে আজ দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে যথাযথ অনুমোদন নিয়ে এবং পরিকল্পিত ভাবে আবাসনসহ যে কোন স্থাপনা নির্মাণের উপর গুরুত্বারুপ করা হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল ফোরকান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কউক সদস্য প্রকৌশল লে: কর্নেল মো: খিজির খান, সচিব আবু জাফর রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ, ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় কউক সদস্যবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।







