আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে আজ ২ ডিসেম্বর চকরিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা গিয়াসউদ্দিন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসীন বাবুল,
উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, সাংবাদিক জহিরুল ইসলাম, শাহনেওয়াজ তালুকদার, চিরিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসীমউদ্দিন, মাস্টার আবদুল জলিল, এডভোকেট ফয়জুল কবির প্রমুখ।
সভায় আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
বক্তারা জনসভায় তৃণমূলের সকল নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সর্বশক্তি নিয়োজিত করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।







