কক্সবাজারের উখিয়ার দুর্ধর্ষ ডাকাত রাসেল বাহিনীর প্রধান শেখ রাসেলকে তার ছয়জন সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব।

সম্প্রতি কক্সবাজার জেলায় ডাকাত, অপহরণ, মাদক পাচার, ছিনতাই ও ধর্ষণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বিারজ করছে আতঙ্ক। এরই ধারাবাহিকতায় র্যাবের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের তেলখোলা পাহাড়ী এলাকায় দুর্ধর্ষ একটি ডাকাত দলকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। র্যাবের আভিযানিক দলের খবর পেয়ে পাহাড়ী এলাকায় পলায়ন কালে ধাওয়া করে দুর্ধর্ষ ডাকাত রাসেল বাহিনীর প্রধান শেখ রাসেল ও সহযোগী সহ মোট সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানান র্যাবের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।
গ্রেফতারকৃতরা হলো থাইংখালী এলাকার মৃত শেখ হাবিবুর রহমানের ছেলে রাসেল বাহিনীর প্রধান শেখ রাসেল, টেকনাফ উপজেলার বঙ্গলী এলাকার দুদু মিয়ার ছেলে মোঃ ছলিম, টেকনাফ রঙ্গীখালী এলাকার কবির আহমদের ছেলে নুরুল আমিন,একই এলাকার নুরুল আমিনের ছেলে কায়সার উদ্দিন,টেকনাফের মৃত মোহাম্মদের ছেলে মোঃ সাদেক,টেকনাফ কারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সাহাব উদ্দিন, উখিয়ার সোনা পাড়া এলাকার আব্দুর শরিফের ছেলে নুরুল হাকিম।
গ্রেফতারকৃত মোঃ ছলিমের বিরুদ্ধে ০৩টি, নুরুল আমিনের বিরুদ্ধে ০৫টি, সাদেক হোসেনের বিরুদ্ধে ০৬টি, সাহাব উদ্দিনের বিরুদ্ধে ০৩টি এবং নুরুল হাকিমের বিরুদ্ধে ০৩টির অধিক আছে জানিয়েছেন
অভিযান পরিচালনা কালে ঘটনাস্থল থেকে ০৬টি দেশীয় তৈরী একনলা বড় বন্দুক, ০২টি এলজি, ১২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ০৭ রাউন্ড রাইফেলের তাজা কার্তুজ ও ১ রাউন্ড খালি কার্টুন, ০১টি রামদা, ২০ হাজার পিস ইয়াবা এবং ০৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত চক্রটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র্যাব।







