শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
0 0
কক্সবাজারে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়ায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। অপরাধ সংঘটনের পর তারা পালিয়ে ‘তাবলিগ জামাতের চিল্লায়’ অংশগ্রহণ করে আত্মগোপনে ছিলেন। অবশেষে ১৫ এপ্রিল র‍্যাবের জালে ধরা পড়ে তারা দুজন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি একটি বন্দুক ও নয়টি গুলি। সোমবার (১৫ এপ্রিল) মধ্যরাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা সংঘবদ্ধ একটি ভাড়াটে সন্ত্রাসী দলের সদস্য। সন্ত্রাসী দলটি টাকার বিনিময়ে বিভিন্ন প্রভাবশালী মহলের হয়ে বাড়ি, জমি ও হোটেল দখলসহ নানা অপরাধ সংঘটনে সহায়তা করত।

গ্রেফতাররা হলেন- মো. জাহেদ হোসেন ও ইয়াছিন আরাফাত। তারা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়া ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন বলেন, গত ৯ মার্চ রাতে কক্সবাজার সদরে ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়া ইসলামাবাদ এলাকায় ভূমি জবরদখলকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে মারামারি ও গোলগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সরওয়ার আলম নামের এক ব্যক্তি বাদী হয়ে কক্সবাজার সদর থানায় ৭ জনের নাম উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এ ঘটনার রেশ না কাটতেই গত ১১ মার্চ রাতে একদল সন্ত্রাসী সরওয়ার আলমের বাসা লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ এবং মামলার বিষয়টি র‍্যাবের নজরে আসে। এর প্রেক্ষিতে র‍্যাব সদস্যরা ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকে জড়িত সন্ত্রাসীরা গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায়। এরই অংশ হিসেবে ঘটনায় জড়িত দুই সন্ত্রাসী তাবলিগ জামাতের চিল্লায় অংশ নেয়। সোমবার মধ্যরাতে তারাতাবলিগ জামাতের চিল্লা থেকে কক্সবাজার শহরে ফিরছিলেন। একপর্যায়ে তারা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি এলাকায় পৌঁছলে গোপন খবরে অভিযান চালিয়ে র‍্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।

সাজ্জাদ হোসেন জানান, পরে গ্রেফতার আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলীর কাটা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে মাটি চাপা অবস্থায় বিদেশি একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও নয়টি গুলি পাওয়া যায়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

চকো/জে

Previous Post

মহেশখালীতে পুলিশের অভিযানে একটি একনলা বন্দুক’সহ একজন গ্রেফতার

Next Post

চকরিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Next Post
চকরিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

চকরিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB