শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারের ব্যবসায়ীদের নিয়ে চেম্বারের দিনব্যাপী কর্মশালা

আহমদ গিয়াস by আহমদ গিয়াস
সোমবার, ৪ অক্টোবর ২০২১
0 0
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যবসায়িক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কক্সবাজার চেম্বারের উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর গুনজন ডাল্লাকুটি।

তিনি বলেন, এটা একটি পাইলট প্রকল্প। ভবিষ্যতে কক্সবাজারের স্থানীয়দের কর্মসংস্থানের জন্য পর্যটন শিল্প, মৎস্য শিল্প ও নির্মাণ শিল্পের অবকাঠামো উন্নয়নে কাজ করবে।
চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাবেদুর রহমান সুমু, জেলা রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র জেলা সমন্বয়ক সেরাজুল ইসলাম।

কক্সবাজার চেম্বার অফ কমার্স এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র যৌথ উদ্যোগে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সি.এস.আর) মাধ্যমে সুষ্ঠু টেকসই ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার রিসোর্স পার্সন ছিলেন ড. আবদুল জলিল চৌধুরী।

কর্মশালায় ব্যবসায়িদের নিজ নিজ আর্থিক/ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বহুমাত্রিক সামাজিক এবং পরিবেশগত উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষে মালিক-কর্মচারী একে অপরের প্রতি দায়বদ্ধতা নিশ্চিতকরণে করণীয় বিষয় নিয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

জেলা রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল কক্সবাজারে স্থায়ীভাবে বিবিধ উন্নয়নের উপর একটি পর্যটন শিল্প সংশ্লিষ্ট বহুমাত্রিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব করেন।

চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, আগামীতে কক্সবাজারকে ঘিরে যে অর্থনৈতিক কর্মযজ্ঞ শুরু হবে সে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সকল স্তরের ব্যবসায়ীকে যুগের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। চেম্বার অফ কমার্স এবং ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য আইএলওকে ধন্যবাদ জানান চেম্বার সভাপতি।

কর্মশালায় কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র পরিচালক শিবলুল করিম, মোহাম্মদ ইমদাদুল হক, শামশুল ইসলাম হেলালী আজিম, মো: নুরুজ্জমান, আজমল হুদা, এ আর এম শহিদুল ইসলাম, রেজাউল করিম, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন সদস্য শাহেদ আলীসহ স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post

কুতুবদিয়ায় পুকুরে ডুবে আবারো শিশুর মৃত্যু, ১০ মাসে হত ৪৩

Next Post

কক্সবাজারে রাখাইন যুবকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

Next Post

কক্সবাজারে রাখাইন যুবকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB