শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারের উন্নয়ন এবং পরিকল্পনায় ইউএনডিপির সহযোগিতার আশ্বাস

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার by এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
0 0
কক্সবাজারের উন্নয়ন এবং  পরিকল্পনায় ইউএনডিপির সহযোগিতার আশ্বাস
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের উন্নয়ন এবং পরিবেশ বান্ধব ও জলবায়ূ সহনীয় পরিকল্পনায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি।

১৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন শেষে চেয়ারম্যানের সাথে মতবিনিময়কালে এমন আশ্বাস প্রদান করেন ইউএনডিপি’র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি (আরআর) স্টেফান লিলার।

স্টেফান লিলারের নেতৃত্বে প্রতিনিধিদল দুপুর ২ টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পৌঁছলে কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলটি কউক অফিস পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মিলিত হন।

টানা ১ ঘন্টার মতবিনিময়কালে ইউএনডিপির সাব অফিস প্রধান রবার্ট স্টোয়েলম্যান, কারিগরি বিশেষজ্ঞ গবেষক মাইকেল ভন ট্যানজেন পেজ, কমিউনিটি সেফটি প্রোগ্রামের ম্যানেজার মাসুদ করিম, সিএক্সবি অপারেশন ইউনিটের কর্মকর্তা সাজাদ সিকদার, কউকের সদস্য প্রকৌশল লে: কর্ণেল খিজির খান, উপ নগর পরিকল্পনাবিদ তানভীর হাসান রেজাউল, অথরাইজ অফিসার রিশাদ উন নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার জানিয়েছেন, কক্সবাজারের সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নের সার্বিক বিষয়ে প্রতিনিধিদের সাথে তিনি আলাপ করেছেন। কক্সবাজারের পরিবেশবান্ধব ইকো রিসোর্ট উন্নয়ন, কমিউনিটি নিয়ন্ত্রিণ পর্যটন ব্যবস্থা, সমুদ্র পরিচ্ছন্নতা রাখা, ব্লু-ইকোনমি, জলবায়ূ পরিবর্তন, মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতুসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে কউকের পরিকল্পনা তাদের জানানো হয়।

তিনি জানান, কউক ইতিমধ্যে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে স্মার্ট ইকো হাউস তৈরীর গবেষণা শুরু করেছে। সমুদ্র নিকটবর্তী মানুষের জীবন মান উন্নয়নে ও জলবায়ূ সহনীয় গবেষণার বিস্তারিত তাদের জানানো হয়। একই সঙ্গে পর্যটন শহরের পর্যটনের উন্নয়নে এখানে পর্যটন সেবা সংশ্লিষ্ট কারিগরি ও প্রশিক্ষণমুলক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগও ইউএনডিপির প্রতিনিধিদের জানানো হয়।

সব শুনে প্রতিনিধিদলটি এসব প্রকল্পে এক সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন। সংস্থাটি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি বিষয়টি সরেজমিনে পরিদর্শন করতে দ্রুত সময়ের মধ্যে আবারও কক্সবাজার আসবেন বলে সম্মতি জানিয়েছেন।

Previous Post

উখিয়ায় অবৈধ মাটি ও বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান:পাইপ ও ড্রেজার মেশিন জব্দ

Next Post

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছেঁড়াদিয়ায় পর্যটকের ভীড়

Next Post
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছেঁড়াদিয়ায় পর্যটকের ভীড়

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছেঁড়াদিয়ায় পর্যটকের ভীড়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB