কক্সবাজার সদর উপজেলায় পুলিশের সাবেক কনস্টেবল নবাব মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার ভারুয়াখালি ইউনিয়নের বড় চৌধুরী পাড়ায় মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নবাব মিয়া ওই এলাকার আবদুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেলিম উদ্দীন।
তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের ভাই শওকত বেলাল জানান, ‘সম্প্রতি এক হাজার টাকার লেনদেন নিয়ে নবাব মিয়ার সঙ্গে একই এলাকার দিদার মিয়ার মতবিরোধ হয়।
এর জেরে গতকাল রাতে স্থানীয় আবদু শুক্কুরের বাড়ির একটি সালিশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন নবাবকে কোপায়। পরে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







