মিয়ানমার থেকে কক্সবাজারের উখিয়া উপজেলায় পাচারকালে সীমান্ত এলাকা থেকে এক লাখ ইয়াবা বড়িসহ মো. শরিফ হোসেন (২১) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে বিজিবি।
১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের গোদা এলাকার থেকে ওই ইয়াবা বড়িগুলোসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
শরিফ হোসেন উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম।







