কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে “মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন” উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় আজ বুধবার বেলা ১২ টায় দ্বিতীয় দিবসের অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও সিবিআইইউ বোর্ড অব ট্রাস্টির সম্মানিত সদস্য জনাব অধ্যাপিকা এথিন রাখাইন।
আলোচনা সভায় সভাতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন।
পরে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।







