সিনিয়র সহকারী সচিব থেকে এবার প্রশাসন ক্যাডারের ১৯৩ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হয়েছেন ৬৬ জন কর্মকর্তা।
পদোন্নতির তালিকায় রয়েছেন মন্ত্রী-সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিবরা (পিএস)।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১ নভেম্বর) এ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়মানুযায়ী কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন সচিবের একান্ত সচিব (পিএস) রয়েছেন। তালিকায় রয়েছেন মন্ত্রী-সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিবরা (পিএস)।
মহেশখালী উপজেলা বড় মহেশখালী ইউনিয়নের সন্তান আবুল হাসেম উপ সচিবে পদোন্নতি পেয়েছেন।
মহেশখালীতে বিভিন্ন মহলের ও সোশাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা ছুঁয়ে গেছে,শুভেচ্ছা জানিয়েছেন মহেশখালী উন্নয়ন পরিষদ এবং মহেশখালীর অনলাইন মিডিয়া মহেশখালীর সব খবর।







