শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

উপোস ভেঙে পাড়ে জেলেরা : স্বপ্ন ঝাঁকঝাঁক ইলিশ ধরা

আসিফুজ্জামান সাজিন: by আসিফুজ্জামান সাজিন:
শনিবার, ২২ জুলাই ২০২৩
0 0
উপোস ভেঙে পাড়ে জেলেরা : স্বপ্ন ঝাঁকঝাঁক ইলিশ ধরা
0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

বঙ্গোপসাগরে টানা ৬৫ দিনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রবিবার মধ্যরাতে। অর্থাৎ সোমবার থেকে সাগরের উদ্দেশ্যে যাত্রা করবে কক্সবাজারের জেলেরা। কয়েকদিনের প্রয়োজনীয় রসদ নিয়েই মাছ ধরার জন্য রওনা দেবে তারা। এরজন্য যাবতীয় প্রস্তুতি শেষ করতে দেখা গেছে শহরের ফিসারী ঘাট এলাকায়।

সেখানে গিয়ে দেখা যায়, সারিবাঁধা হয়ে দাঁড়িয়ে আছে শতশত মাছ ধরার ট্রলার। তাছাড়া কেউ জাল গুছিয়ে নিচ্ছেন আবার কেউ ব্যস্ত বাজার সদাইয়ে।

ফজল কাদের নামে একজন জেলে জানান, দীর্ঘদিন খুব কষ্টে দিনাতিপাত করেছি। সরকার ৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো। এই নিষেধাজ্ঞার কারণে কাজকর্ম বন্ধ ছিলো। কষ্ট হয়েছে বেঁচে থাকতে৷ যে দাম জিনিসপত্রের, ঠিক মতো খেতে দিতে পারিনি পরিবারকে। এখন মাছ ধরার জন্য সরকার খুলে দিচ্ছে, শেষ ৬৫ দিন। তাই সব গুছিয়ে নিচ্ছি কাজে ফেরার জন্য। তাঁর মতোই বিভিন্ন জায়গার জেলেরা এসময় ব্যস্ত সময় পার করেন।

জেলা সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া উপজেলায় সাগরে মাছ ধরার ট্রলার আছে প্রায় ছয় হাজার। ট্রলারের জেলেরা বলছেন, তারা আশা করছেন এখন বঙ্গোপসাগরের গভীরে গিয়ে জাল ফেললেই ঝাঁকেঝাঁকে ইলিশ ধরা পড়বে।

জেলায় মৎস্য আহরণ পেশায় জড়িত আছেন অন্তত ৪০ হাজার জেলে। সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় অনেকটা কষ্টে দিনযাপন করলেও অবশেষে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি তারা।

ট্রলার মালিক শফিউল ইসলাম বলেন, এতোদিন সাগরে মাছ আহরণ বন্ধ থাকায় জেলেদের পাশাপাশি আমরাও খুব কষ্টকর সময় পার করেছি। অনেক ধারদেনা ছিলো সেগুলো পরিশোধ হয়নি এখনো। তবে কিছুটা কষ্ট হলেও মা ইলিশ রক্ষায় সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানায়।

Previous Post

কক্সবাজারে আরসার সামরিক কমান্ডার নূরসহ গ্রেফতার ৬

Next Post

ধর্ষণ মামলার আসামিকে পালিয়ে বিয়ে

Next Post

ধর্ষণ মামলার আসামিকে পালিয়ে বিয়ে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB