শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

উপজেলা নির্বাচন:কক্সবাজারে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
0 0
উপজেলা নির্বাচন:কক্সবাজারে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উপজেলা পরিষদ ভোট, ফাইল ছবি

0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথম ধাপে ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন কক্সবাজারের তিন উপজেলায় মোট ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, মহেশখালী উপজেলায় ১৫ এবং কুতুবদিয়া উপজেলায় ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল সোমবার এই ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
কক্সবাজার সদর উপজেলা
কক্সবাজার সদর উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেন ৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

এই ৫ প্রার্থী হচ্ছেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা জামায়াতের নেতা শহীদুল ইসলাম বাহাদুর, জেলা আওয়ামীলীগের নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বর্তমান উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

কক্সবাজার সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শুধু একজন। তিনি বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া।
কক্সবাজার সদর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, চাম্পা উদ্দিন, রোমানা আকতার ও তাহমিনা নুসরাত জাহান লুনা।

মহেশখালী উপজেলা :
মহেশখালী উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছেন ১৫ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন। এরা হলেন, মোহাম্মদ হাবির উল্লাহ, মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ গোলাম কুদ্দুছ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এমপি নির্বাচনকারি মোহাম্মদ শরীফ বাদশা ও তার ছেলে আবদুল্লাহ আল নিশান।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, মো. জাহেদুল হুদা, শাহজাহান পারুল, মো. জহির উদ্দিন, মো. আবু ছালেহ, মিফতাহুল করিম বাবু, মো. সাইফুল কাদির ও মঈন উদ্দিন তোফায়েল।
এই উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হলেন, মনোয়ারা বেগম, জাহানারা বেগম ও মিনুয়ারা মিনু।

কুতুবদিয়া উপজেলা :
কুতুবদিয়া উপজেলায় ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, মোহাম্মদ হানিফ বিন কাসেম, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম চৌধুরী ও আছহাব উদ্দিন।
কুতুবদিয়ায় ভাইস চেয়ারম্যান পদে দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, আকবর খাঁন, জুনাইদুল হক ও ফরিদ উদ্দিন তালুকদার।

নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন। এরা হলেন, হাসিনা আকতার ও ছৈয়দা মেহেরুন্নেছা।
নির্বাচন কমিশনের ঘোষণা মতে এই তিন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম এ। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।

চকো/জে

Previous Post

মিয়ানমারের আরও ১২ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

Next Post

উখিয়ায় বন কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেফতার

Next Post
উখিয়ায় বন কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেফতার

উখিয়ায় বন কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB