উখিয়ায় র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধের‘ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার(২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে র্যাব সদস্যসা ১০ হাজার ইয়াবা বড়ি, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জালিয়া পালং ইউনিয়নের ঘোনার পাড়া আবুল মনছুরের ছেলে।
র্যাব- ১৫ কক্সবাজার এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদে খবর পেয়ে র্যাব সদস্যের একটি দল মাদক উদ্ধার অভিযানে নামে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে । আত্মরক্ষার্থে র্যাবও গুলি ছোড়ে। এতে দুপক্ষে গোলাগুলিতে জাহাঙ্গীর আলম নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়।
পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।







