“দিব রক্ত বাঁচবে প্রাণ, সেচ্ছায় করিব রক্ত দান”
কক্সবাজারের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরূণী ও উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৌদ্ধধর্মীর ও শ্রাবক প্রসংশিত দানরাজা দানশ্রেষ্ঠ বস্ত্রাধিরাজ শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উপলক্ষে গত শনিবার রবিবার দক্ষিণ মরিচ্যা বেণুবন বৌদ্ধ বিহার,উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারে আগত ৮০০ জন ধর্মীয় পূজারীদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরূণী,কক্সবাজার জেলা সংগঠনের দাতা সদস্য রনজিত বড়ুয়া,সভাপতি ভিক্ষু তিষ্যানন্দ, সমাজ কল্যাণ সম্পাদক বাবু পাপন বড়ুয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক বাবু নান্টু বড়ুয়া, সুব্রত বড়ুয়া, টিপলু বড়ুয়া,রিকন বড়ুয়া,রুপন বড়ুয়া, প্রিয়াস বড়ুয়া,শিমলা বড়ুয়া,রিকছন বড়ুয়া,আদিত্য বড়ুয়া,সুলাল বড়ুয়া,সাজু বড়ুয়া,হৃদয় বড়ুয়া, লিলি বড়ুয়া ও উখিয়া ব্লাড ডোনেশন ইউনিটের পক্ষে এডমিন মাহমুদুল হাসান রাশেদ,সহ- এডমিন মিজানুর রহমান, সিরাজুল হক জিয়া, আব্দুল গনি, নুরুল আবছার, চম্পা কলি,সাইফুল ইসলাম মডারেটর পাপন বড়ুয়া, আমির কাশেম,আকতার হোসেন সিকদার,মোহাম্মদ আশেক ইলাহী, হাসান উল্লাহ, ঊর্মি সালমা, আরমান হোসেন,মোঃ ইউনুস , জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ ইউনুস রুবেলসহ প্রমুখ।
উল্লেখ্য আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরূণী, কক্সবাজার জেলা সংগঠনের সভাপতি ভিক্ষু তিষ্যানন্দ উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট’কে ধন্যবাদ জ্ঞাপন করেন।







