শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঈদগাঁওতে নির্বাচনী আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

 নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও by নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
0 0
ঈদগাঁওতে নির্বাচনী আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। তিনি আজ শুক্রবার দুপুরে আইন+শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউনিয়ন পরিষদ সমূহের সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এ সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস, ঈদগাঁও। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, এস, এম, মহি উদ্দিন, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মায়নুল হক ও স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।
মতামত পেশ করেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মাস্টার।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল জাহান চৌধুরী, আলমগীর তাজ জনি, মাওলানা দেলওয়ার হোসাইন, রফিক আহমদ, মোঃ নুর সিদ্দিক, নুরুল হক, আব্দুল কাদের মাস্টার, আরমান উদ্দিন, হেলাল উদ্দিন, ফরিদুল আলম, আনোয়ার পারভেজ রুবেল, নুরুল আলমসহ পাঁচটি ইউনিয়নের অন্য চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থীরা।

পুলিশ সুপার বলেন, ভোটারদেরকে কেউ কোন ধরনের ভয়- ভীতি দেখাতে পারবে না। আচরণবিধির পরিপন্থী কেউ কিছু করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও, সুবল চাকমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আজাদ মনছুর।

আগামী ২৮ এপ্রিল উপজেলার ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ ও পোকখালী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইন-শৃঙ্লা রক্ষার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্বাচনে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

চকো/জে

Previous Post

মহেশখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

Next Post

চকরিয়া বদরখালীতে গুলি করে হাত-পা কেটে যুবককে খুনের মামলার আসামি শাকিল গ্রেপ্তার

Next Post
চকরিয়া বদরখালীতে গুলি করে হাত-পা  কেটে যুবককে খুনের মামলার আসামি শাকিল গ্রেপ্তার

চকরিয়া বদরখালীতে গুলি করে হাত-পা কেটে যুবককে খুনের মামলার আসামি শাকিল গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB