শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঈদগাঁওতে চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা,হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

 নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও by নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও
রোববার, ৫ মে ২০২৪
0 0
ঈদগাঁওতে চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা,হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাচন ২১ মে। এটি জেলার নবম উপজেলা। তবে মনোনয়ন দাখিলকারীদের মধ্যে তিনজন নির্বাচন থেকে তাদের প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছেন। এদের মধ্যে দুইজন চেয়ারম্যান প্রার্থী এবং একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী।

মনোনয়ন প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ঈদগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল হক রুবেল । একই পদে জামায়াত সমর্থিত অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন সহকর্মীর ঋণের জামিনদার হওয়ায় বাছাইয়ে অবৈধ ঘোষিত হন। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন আগে ২৯ এপ্রিল তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

উপজেলা নিবার্চনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ বরাবরে ৩০ এপ্রিল তারা মনোনয়ন প্রত্যাহারের আবেদন দেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা এম, মমতাজুল ইসলাম ও আজিজুল হক রুবেল পৃথক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, তাদের আদর্শের রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলে’র কেন্দ্রীয় কমিটির গৃহীত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপর চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান রাশেদ এক ফেসবুক স্ট্যাটাসে জানান, পারিবারিক সিদ্ধান্ত ও রাজনৈতিক কারণে তিনি এ নির্বাচনে থাকছেন না।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মমতাজ তার আদর্শের রাজনৈতিক দল জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে নির্বাচন বর্জন করছেন বলে জানান।

এদিকে মনোনয়ন দাখিলকারিদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ। তিনি ঈদগাঁও, চকোরিয়া ও পেকুয়া উপজেলার রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসন প্রতীক বরাদ্দ কার্যক্রমের আয়োজন করে। এ সময় ঈদগাঁও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল থেকে জানা যায় , ইভিএমে এ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ২১ মে।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঈদগাঁও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে।

ঈদগাঁও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ করিম শিকদার জানান, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রেহেনা আকতার জানান, লটারির মাধ্যমে তিনি ফুটবল প্রতীক পেয়েছেন। ফুটবল প্রতীকের অপর দাবিদার ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হামিদা তাহের।

নির্ধারিত দিনে চেয়ারম্যান পদে ২ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন দেন।
এদিকে এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী এলাকায় পথসভা, উঠান বৈঠক সহ মাইকিং ও অন্যান্য প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী ও টেলিফোন প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু তালেব জানান, প্রতীক বরাদ্দের পর থেকে তিনি জোরেসুরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

চকো/জে

Previous Post

উপজেলা নির্বাচন সামনে রেখে পেকুয়ার দাগি অপরাধীদের আনাগোনা বেড়েছে!

Next Post

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া ধান ক্ষেত থেকে ৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, পরে অবমুক্ত

Next Post
চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া ধান ক্ষেত থেকে ৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, পরে অবমুক্ত

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া ধান ক্ষেত থেকে ৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, পরে অবমুক্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB