কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউপিতে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক হিন্দু যুবক।
ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ বাপ্পি হোছাইন। তার আগের নাম ছিল দেবাশীষ দাশ। সে হোয়ানক ইউপির ৩নং ওয়ার্ড হিন্দু পাড়ার বাসিন্দা মৃত ধনঞ্জয় দাশ ও বাসন্তী রানী দাশের পুত্র।
এর আগে ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে ৫ মে কক্সবাজার নোটারি পাবলিক কার্যালয় থেকে হলফনামা করেন। এরপর গত ১৮মে হোয়ানক কালাগাজীর পাড়া নূরীয়া মুজাহেরুল উলুম মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার মুহাতামিম মাওলানা শহিদুল্লাহর কাছে কালেমা পড়ে পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
নও মুসলিম মোহাম্মদ বাপ্পি হোছাইন জানান, বিগত কয়েক বছর ধরে ইসলামের প্রতি তার অসীম ভালোবাসা সৃষ্টি হতে থাকে। এরপর মুসলিম বন্ধুদের কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ জন্মায়। সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিই।
কিন্তু পরিবেশ অনুকূলে না থাকায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর সিদ্ধান্ত নেওয়ার চিন্তা-ভাবনা করতে থাকি। অবশেষে আল্লাহর ওপর ভরসা রেখে নিজ ইচ্ছায় স্থানীয় হুজুরের কাছে গিয়ে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।







