ইসরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে হাইফার বেনইয়ামিনা এলাকায় ইসরাইয়েলি সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহতের ও ৬৭ জন আহত হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেনইয়ামিনায় ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের সামরিক রেডিওতে হিজবুল্লাহর ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, আহতের সংখ্যা ৩৯।
অবশ্য পরবর্তী সময়ে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো হিজবুল্লাহর ড্রোন হামলায় ৬৭ জন আহত হওয়ার কথা জানিয়েছে।
সূত্র: আল জাজিরা







