শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আলীকদমে গমচাষের উজ্জ্বল সম্ভাবনা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি by আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
0 0
আলীকদমে গমচাষের উজ্জ্বল সম্ভাবনা
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবানের আলীকদম উপজেলায় গমচাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ২০১৮ থেকে চলতি মৌসুম পর্যন্ত বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে গমচাষের ওপর প্রদর্শনী প্লট তৈরীর মাধ্যমে গমচাষ বৃদ্ধির প্রচেষ্টা চলছে।

তবে সরকারি উদ্যোগে গমচাষকে মাঠপর্যায়ে বিস্তারে পদেক্ষপ নেওয়া হলে আলীকদমে গমচাষ বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা দাবী করেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কাসেম মেম্বার পাড়াস্থ কৃষিজমিতে কারিতাসের উদ্যোগ এবং অর্থায়নে গমচাষের একটি প্রদর্শণী প্লট নিয়ে মাঠ দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। কারিতাস বান্দরবান অফিসের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা নেছারুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহেল রানা।

এতে বিশেষ অতিথি ছিলেন চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, শান্তিরানী মিশনের সহকারি ফাদার রঞ্জিত কস্টা।

কারিতাস আলীকদম অফিসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা আলীকদমে গমচাষের সম্ভাবনার ওপর স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রায় দু’যুগ আগে আলীকদমে গমচাষ ছিলো বলে তারা জানতে পারেন। মাঝখানে গমচাষ হতো না আলীকদমে। তবে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনিস্টিটিউটের সহযোগিতা নিয়ে কারিতাসের উদ্যোগে পরীক্ষামূলকভাবে গমচাষের সম্ভাব্যতার ওপর ২০১৮ সাল থেকে প্রদর্শনী প্লট নিয়ে গমচাষের শুরু হয়।

তিনি আরও বলেন, কারিতাস এ বছর ৮টি প্রজাতির ওপর গম চাষের প্রদর্শনী প্লট করেছেন। প্রজাতিগুলো হচ্ছে বারি গম-৩০, ৩২, ৩৩ এবং বিডাব্লিউএমআরআই গম-১, ২, ৩, ৪ ও ৫। তবে এরমধ্যে আলীকদমের প্রদর্শনী প্লটে ভালো ফলন হয়েছে বারি গম-৩৩ এবং বিডাব্লিউএমআরআই গম- ৫ এর। তার মতে, সরকারি-বেসরকারী সংস্থা এগিয়ে আসলে এ চাষ আলীকদমে বৃদ্ধি করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহেল রানা জানান, পরীক্ষামূলকভাবে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে ৮ প্রজাতির গমের চাষ করা হয় কারিতাসের উদ্যোগে। তিনি কারিতাসের প্রদর্শনী প্লটের মাধ্যমে আলীকদমে গমচাষের ওপর সম্ভাবনা দেখতে পেয়েছেন।

তিনি বলেন, গম শীতপ্রধান দেশের ফসল। শীত মৌসুমে বিশেষ করে নভেম্বর-ডিসেম্বর (কার্তিক) মাসে গমচাষের বীজ বপন করা হয়। তামাকের পুরোপুরি বিকল্প না হলেও গমচাষকে আলীকদমে তামাকের বিকল্প চাষ হিসেবে বৃদ্ধি করা যেতে পারে।

কৃষক আব্দুল মজিদ, আরাফাত জাহান, ওসমান গনি, নুরুল হোসেন জানান, তারা কারিতাসের উদ্যোগে গম চাষ করে খুশী। ফলনও ভালো হয়েছে। তাদের পাশাপাশি যদি অন্যান্য কৃষকও গমচাষ বৃদ্ধি করেন তবে এ উপজেলায় গমচাষের উজ্জ্বল সম্ভাবনার সৃষ্টি হবে।

Previous Post

২৫ মার্চ হতে বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’

Next Post

আওয়ামী লীগের বিষয়ে ‘সিদ্ধান্ত’ দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই -এনসিপি’র আহ্বায়ক নাহিদ

Next Post
আওয়ামী লীগের বিষয়ে ‘সিদ্ধান্ত’ দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই -এনসিপি’র আহ্বায়ক নাহিদ

আওয়ামী লীগের বিষয়ে 'সিদ্ধান্ত' দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই -এনসিপি'র আহ্বায়ক নাহিদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB