শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আর ফ্যাসিজম নয় : সারজিস আলম

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
0 0
আর ফ্যাসিজম নয় : সারজিস আলম
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ আর ফ্যাসিজম চায় না। এই বাংলাদেশ ওই পলিটিক্যাল কালচার চায় না।

তিনি বলেন, ‘এই বাংলাদেশের ছাত্র-জনতা এখন একটি নিউ পলিটিকাল সেটেলমেন্ট চায়। যারা কথা বলবে ছাত্রদের জন্য, যারা কথা বলবে সমতা, সমবন্টন ও সব মর্যাদার জন্য।’
আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় সারজিস আলম এসব কথা বলেন।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু আক্তার, রফিকুল ইসলাম, ইলিমা খন্দকার এ্যানি, অয়ন, সুবাসিরুল, রফিকুল হাসান বক্তব্য রাখেন।

ছাত্র-জনতার উদ্দেশ্যে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমরা চাই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন আপনারা। আরো চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি ও মন্ত্রী হবেন। একজন প্রধানমন্ত্রী হবেন। আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে। কারণ দিন শেষে আপনি কি খান, কি করেন, কি পড়েন, কিভাবে চলবেন, আপনার আইন কি, আপনার নিয়ম নীতি কি হবে, আপনার চলাফেরা কিভাবে হবে। তার সব ডিসিশন পলিসি মেকিং হয় ওই সংসদ থেকে।’

২০২৪ আন্দোলনে টাঙ্গাইলের ছাত্র-জনতার অভ্যুত্থানেরএই স্পীড পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়–ক প্রত্যাশা করে ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, টাঙ্গাইলের মেধাবী তরুণ প্রজন্ম যদি ওই সংসদে প্রতিনিধিত্ব না করে তাহলে কারা করবে? সেই জায়গায় আজকের পর থেকে আপনাদের বাবা-মাকে বলে দিবেন আপনারা যেমন এতদিন স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ম্যাজিস্ট্রেট হবে আজকের পর থেকে আপনারা স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে।

একটা জিনিস মনে রাখবেন রাজনীতিবিদ হতে হবে পলিসি মেকিংয়ের জন্য। অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। যদি আপনি এটা না হন ওই দুইটার কোন একটি জায়গায় আপনাকে দেখা না যায়। তাহলে আপনার চেয়ে তুলনামূলক অযোগ্য মানুষদের দ্বারা আপনাদেরকে শাসিত এবং শোষিত হতে হবে।

তিনি বলেন, আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, আপনারা রাজনীতিতে আসবেন। কিন্তু তার পূর্বে যোগ্য রাজনীতিবিদ হয়ে উঠবেন, যেন কেউ আপনার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, ভাষা থেকে শুরু করে কোন কিছু নিয়ে একটি কথা কখনো না বলতে পারে।

সারজিস আলম বলেন, ‘আমাদের আজকে এই টাঙ্গাইলে এসে শুনতে হয়, আমার ভাই মারুফকে যে হত্যা করেছে, আমার যে বোনকে অপদস্ত করা হয়েছে, আমার যে ভাইকে রক্তাক্ত করা হয়েছে, আমার স্কুল-কলেজের ছোট ভাই-বোনদেরকে বিভিন্নভাবে হামলা ও রক্তাক্ত করা হয়েছে। সেই পুলিশ নাকি এখনো আশেপাশে ঘুরাফেরা করে। আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে, তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে।

আমরা স্পষ্ট বলে দিতে চাই ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, চাটুকার তেলবাজ, তোষামোদকারী যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে। তারা যদি এখনো নিজেকে শুধরে না নেয়। তাদের ওই নেত্রী হাসিনার মতোই তাদেরকে দেশত্যাগ করতে হবে।

তিনি বলেন, আমরা আপনাদের মাধ্যমে ছাত্র-জনতার মাধ্যমে পুরো বাংলাদেশকে আমাদের রায় হিসেবে জানিয়ে দিতে চাই। এক ফ্যাসিস্টকে আমরা দেশছাড়া করেছি। অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেয়ার জন্য নয়।

কেউ যদি এখনো শয়নে-স্বপনে, স্মৃতিতে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবারও ছাত্র জনতাকে ডোমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে। তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়।

Previous Post

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা

Next Post

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয় পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড

Next Post
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয় পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয় পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB