শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আমানউল্লাহকে দেখতে ফল নিয়ে হৃদরোগ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর প্রতিনিধি

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
শনিবার, ২৯ জুলাই ২০২৩
0 0
আমানউল্লাহকে দেখতে ফল নিয়ে হৃদরোগ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর প্রতিনিধি
0
SHARES
331
VIEWS
Share on FacebookShare on Twitter

অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমানের জন্য পাঠিয়েছেন দুপুরের খাবার, মৌসুমি ফল ও জুস।

আমান এসব উপহার গ্রহণ করে মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিপু জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব খাবার পৌঁছে দেন আমানকে। প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ জানতে চেয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও আমানকে জানান লিপু।

আমানউল্লাহ আমান উন্নত চিকিৎসার জন্য দেশের যেকোনো হাসপাতালে যেতে চাইলে প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা করে দিবেন বলে জানান তার প্রতিনিধি।

নিষেধ অমান্য করে এদিন রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিতে যায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। বেলা ১১টা থেকেই তারা শনির আখড়া, ধোলাইখাল, মাতুয়াইল ও গাবতলীসহ বেশ কিছু এলাকায় অবস্থান নেয়।

বিএনপি নেতা আমান যান গাবতলীতে। আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

এরপর দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতাকে আমানকে দেখতে যান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এসময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুস এক বুকেট তুলে দেন এপিএস গাজী হাফিজুর রহমান।

তিনি আমানউল্লাহ আমানকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।’

‘লিকু আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে জনাব আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘জনাব আমানউল্লাহ প্রধানমন্ত্রীর এ সকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।’

Previous Post

বান্দরবান ও লামায় পানি সমস্যা নিরসন করছে সরকার: মন্ত্রী বীর বাহাদুর

Next Post

বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে মাতারবাড়িতে

Next Post
বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে মাতারবাড়িতে

বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে মাতারবাড়িতে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB