শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আওয়ামী লীগ দিয়েই বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন- সালাহউদ্দিন সিআইপি

নিজস্ব সংবাদদাতা by নিজস্ব সংবাদদাতা
শুক্রবার, ২৩ জুন ২০২৩
0 0
আওয়ামী লীগ দিয়েই বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন- সালাহউদ্দিন সিআইপি
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা এবং এই দলের হাল ধরে যোগ্য নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গ্রথিত। তিনি আরো বলেন, দেশের মানুষ স্বাভাবিক আছে, ভাল আছে-এটা বিএনপির পছন্দ না। তাদের পছন্দ দুর্ভোগ। আওয়ামী লীগ জনগণের সাথে আছে। আওয়ামী লীগ ৭৪ বছরে একদিনও জনগণকে ছেড়ে যায়নি। আমাদের সম্পদই হচ্ছে জনগণ। বিএনপি ক্ষমতায় যেতে এখন বিদেশীদের কাছে হাজিরা দিচ্ছে।

তিনি ২৩ জুন বিকাল তিনটায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে দলের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশপ্রেম, দেশের মানুষের প্রতি তার যে ভালবাসা সেটা অতুলনীয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে রাজনীতির অগ্রভাগে নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ।

সালাহউদ্দিন সিআইপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল অর্জন গুলো কিছু খারাপ লোকের কারণে ভুলুণ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৪৩ বছর পর দলের এমপি জাফর আলমকে পেয়ে দূ:খ মোচন হবে মনে করেছিলাম।

কিন্তু গত সাড়ে চার বছরে তার নানা অপকর্মে শেখ হাসিনার সব অর্জন শেষ করে দিয়েছে। এমপি জাফর আলম ৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তৎকালীন প্রার্থী মাহমুদুল করিম চৌধুরীর পক্ষে নির্বাচনী পরিচালনা করে আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করেছিলো।

চিংড়ি চাষ এলাকায় সে এখন ত্রাস। সে হাজার হাজার একর চিংড়িঘের দখল, জমি দখল করে বিস্তর কালো টাকার মালিক। আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানি নৈমিত্তিক ঘটনা।

এছাড়া বেশকিছু পাহাড় কেটে মাটি বিক্রি করে কয়েক কোটি টাকা অবৈধভাবে আয় করেছে। সে মালেয়শিয়ায় সেকেন্ড হোম করেছে। ছেলেকে দিয়ে মালয়েশিয়ায় কোটি কোটি টাকা পাচার করেছে। মেয়ের জামাই দিয়ে আমেরিকায় পাচার করেছে কোটি কোটি টাকা। অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তোলায় ইতোমধ্যে দুদক তাকে, তার স্ত্রী, পুত্র ও কন্যাকে তলব করেছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক ও সাবেক ছাত্রনেতা আবছার উদ্দিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মিথুন, পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী,

মাতামহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, উপজেলা আওয়ামী লীগ সদস্য আলমগীর হোছাইন, সাবেক সাংগঠনি সম্পাদক মিজবাউল হক, পরিমল বড়ুয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত হোছেন, মাতামুহুরীর সাংগঠনিক সম্পাদক ইকবাল দরবেশী,

জসিম উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা আমান উদ্দিন, নুরুল আমিন টিপু, কৃষকলীগ নেতা বোরহান, শ্রমিকলীগ নেতা সাইফুদ্দিন মামুন, জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, মিজবা উদ্দিন বাপ্পী।

Previous Post

নাইক্ষ্যংছড়ি থেকে ১৫শ পিস ইয়াবাসহ আটক ১

Next Post

চকরিয়ায় বন্দুক, কার্তুজসহ ধারালো দা উদ্ধার, গ্রেপ্তার-১

Next Post
চকরিয়ায় বন্দুক, কার্তুজসহ ধারালো দা উদ্ধার, গ্রেপ্তার-১

চকরিয়ায় বন্দুক, কার্তুজসহ ধারালো দা উদ্ধার, গ্রেপ্তার-১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB