শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে আফগান রূপকথা

খেলাধুলা ডেস্ক by খেলাধুলা ডেস্ক
রোববার, ২৩ জুন ২০২৪
0 0
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে আফগান রূপকথা

আফগানিস্তান ক্রিকেট দল।

0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

গত ওয়ানডে বিশ্বকাপেই নামতে পারত আফগানিস্তানের রূপকথার এমন রাত। সেদিন মুম্বাইয়ের লাল পিচে গ্লেন ম্যাক্সওয়েল খেলেছিলেন ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংসটি। আজও সেই ম্যাক্সওয়েল হয়ে উঠেছিলেন দেয়াল। ৪১ বলে ৫৯ রান করে অস্ট্রেলিয়াকে জয়ের কক্ষপথেই রেখেছিলেন ম্যাক্সওয়েল। তাকে ফিরিয়েছিলেন গুলবাদিন নাইব। আফগানিস্তানের জয় তখন থেকেই হাতের মুঠোয়।

১৫তম ওভারের পর থেকেই একটি করে উইকেটের পতন হয়েছে। আসেনি কোনো বাউন্ডারি। হাতের বাইরে থাকা ম্যাচটা আফগানিস্তান নিজেদের কাছে নিয়ে এসেছে সেখানেই। নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে এসেছিল আফগানরা। বিশ্বকাপের আফগান জয়যাত্রার গল্পে ওই উপাখ্যানই হয়ত যথেষ্ট ছিল। কিন্তু আফগান কাবুলিওয়ালাদের ঝুলিতে যেন জমা ছিল আরেক রূপকথা। ২১ রানের জয়ে সেই গল্পের আরেক উপাখ্যান লিখলেন গুলবাদিন নাইব, রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজরা।

সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ১৪৮ রান। ১১৮ রানের উদ্বোধনী জুটির পর আকস্মিক ধস না নামলে সেটা হতে পারত আরও বড়। কিন্তু যা হয়েছে বোলিং সহায়ক উইকেটে সেটাই ছিল যথেষ্ট। বল হাতে পাওয়ারপ্লে শেষের আগেই তিন উইকেট তুলে নেন আফগান বোলাররা। মাঝে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হলেও, শেষদিকে আরেকবার নিজেদের বোলিং কারিশমা দেখালেন এশিয়ান দেশটির বোলাররা।

ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়। এই জয়ের ফলে নিজেদের সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে আফগানিস্তান। একইসঙ্গে সমীকরণের মারপ্যাঁচে বাংলাদেশের স্বপ্নটাও টিকে রইল ভালোভাবেই। অন্যদিকে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটা এখন অজিদের জন্য ডু অর ডাই ম্যাচ।

১৪৯ রান করতে পারলেই সেমিফাইনাল। আর সেমির দৌড়ে টিকে থাকতে আফগানিস্তানের জয়ের বিকল্প নেই। এমন এক সহজ সমীকরণের ম্যাচে প্রথম দফায় এগিয়ে ছিল আফগানিস্তানই। ৩ বলের মাথায় নাভিন উল হক ফেরালেন ট্রাভিস হেডকে। এরপর গুণে গুণে পার হলো দুই ওভার। তৃতীয় ওভারের তৃতীয় বলেই আবার নাভিনের আঘাত। এবার মিডঅফে ক্যাচ দিলেন মিচেল মার্শ। পাওয়ার প্লের শেষ ওভারে অভিজ্ঞতার যুদ্ধে জয় পেলেন মোহাম্মদ নবী। ফেরালেন তারই মতো অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নারকে।

স্টয়নিসকে নিয়ে খেলতে থাকেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া হারার আগে হারতে জানে না। সেটাই দুজনে মিলে প্রমাণ করলেন যেন অনেকটা সময় ধরে। এরপরেই দৃশ্যপটে হাজির ম্যাচ সেরা গুলবাদিন নাইব। একের পর এক স্লোয়ার ছেড়েছেন। লেন্থ ভ্যারিয়েশন কাজে লাগিয়েছেন। অস্ট্রেলিয়া তাতে হয়েছে দিশেহারা। ২০ রানে ৪ উইকেট তার ঝুলিতে।

যোগ্য সঙ্গ পেয়েছেন রশিদ খান, ফজল হক ফারুকিদের কাছ থেকে। ১৫তম ওভার থেকে পরের প্রতিটি ওভারেই অন্তত ১টি করে উইকেট তুলে নিয়েছে আফগান বোলাররা। সেখানেই ম্যাচের গতিটা চলে যায় আফগানিস্তানের হাতে। ম্যাথু ওয়েড আর টিম ডেভিড ফেরার পর খুব একটা কিছু করার ছিল না অজিদের। শেষ পর্যন্ত তা আর হয়নি। আফগানিস্তানের ১৪৮ রানের জবাবে অজিরা থামল ১২৭ রানে। ২১ রানের জয়ে ক্রিকেট বিশ্বকে নিজেদের কথা নতুনভাবে জানান দিল আফগানিস্তান।

এর আগে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের ১১৮ রানের পার্টনারশিপে বড় স্কোরের ভিত পেয়েছিল আফগানিস্তান। যদিও সেখান থেকে খুব ভাল কিছু করে দেখাতে পারেনি বাকিরা। একের পর এক উইকেট হারিয়ে নিজেদের ওপরেই চাপ বাড়িয়েছিল ওমরজাই, করিম জানাতরা। কিন্তু ১৪৯ রানের সেই লক্ষ্যটাই সেন্ট ভিনসেন্টের পিচে অজিদের সামনে হয়ে দাঁড়ায় বড় কিছু।

চকো/জে

Previous Post

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে এনবিআর থেকে সরানো হলো

Next Post

আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB