শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ নিন—চকরিয়ায় পুলিশ সুপার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ৭ মে ২০২২
0 0
অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ নিন—চকরিয়ায় পুলিশ সুপার
0
SHARES
323
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেছেন পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। আপনারা (জনগণ) সচেতন হলে সমাজ থেকে মাদক, জুয়া, গরুচোর, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সব-ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। এছাড়াও থানায় এসে সেবার নামে দালালী ও টাউট-বাটপারীর মাধ্যমে হয়রানী করলে কাউকে পশ্রয় দেয়া হবে না। যারা এ সমস্ত কাজে জড়িত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

শনিবার (৭ মে) দুপুরে চকরিয়া থানা প্রশাসনের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সমাজ থেকে মাদক নির্মুল করতে পারলে আমাদের যুব সমাজ রক্ষা পাবে।
কাউকে মাদক, গরুচোর ও জুয়া নির্মুলের ব্যাপারে ছাড় দিবো না। এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনতার সেতুবন্ধনের মাধ্যমে দেশ থেকে সকল ধরণের অস্ত্রধারী, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ নির্মূল করা সম্ভব। তাই সকলের সমন্বয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং দমন, পারিবারিক ও সামাজিক অবক্ষয়, নৈতিক শিক্ষা, মানবিক আচরণ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দখলবাজ সন্তাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ নিন, পাশাপাশি বৈধ অস্ত্রের ব্যবহার কীভাবে হচ্ছে দেখতে হবে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলামের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: তফিকুল আলম,
চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসময়
থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্যে রাখেন, চকরিয়া প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক এম আর মাহমুদ, সিনিয়র সাংবাদিক ইবনে আমিন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, হারবাং ইউপি চেয়ায়ম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, সাংবাদিক এম.জিয়াুবল হক, পৌরসভার কাউন্সিলর আনজুমান আরা বেগম, কাউন্সিলর এম নুরুস শফি, চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সাধারন সম্পাদক রাজিবুল মোস্তফা রাজিফ, ইউপি সদস্য রাজিয়া বেগম প্রমুখ।

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে এ সময় ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, ইউপি সদস্য, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##

Previous Post

চকরিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাছাই আগামী ১১ মে

Next Post

দুই সন্তানকে সাগর দেখাতে গিয়ে টমটমের চাকায় ওড়না পেছিয়ে শিক্ষিকার মৃত্যু

Next Post
দুই সন্তানকে সাগর দেখাতে গিয়ে টমটমের চাকায় ওড়না পেছিয়ে শিক্ষিকার মৃত্যু

দুই সন্তানকে সাগর দেখাতে গিয়ে টমটমের চাকায় ওড়না পেছিয়ে শিক্ষিকার মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB