শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অবশেষে শতবছরের চকরিয়া খোদারকুমের জলাধার দখলে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ২৬ জুন ২০২৪
0 0
অবশেষে শতবছরের চকরিয়া খোদারকুমের  জলাধার দখলে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া উপজেলা সদরের শতবছরের পুরানো ঐতিহ্যবাহি খোদারকুমের সেই জলাধার জবরদখল চেষ্টা ভন্ডুল করে দিয়েছেন উপজেলা প্রশাসন। কয়েকদিন আগে কতিপয় একটি চক্র রাতের আঁধারে গাছের তক্তা ও টিনের বেড়া দিয়ে খোদারকুম জলাধারের সামনের অংশ জবরদখলে নিয়ে সেখানে অবৈধ স্থাপনা তৈরি করেছে।

এই অবস্থায় পরিবেশ সচেতন মহলের আপত্তির মুখে শতবছরের ঐতিহ্যবাহি খোদারকুম জলাধার রক্ষায় গত সোমবার চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী লিখিত অভিযোগ করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজার পরিবেশ অধিদফতর ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে।

এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৫ জুন) বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফখরুল ইসলাম থানা পুলিশের একটি টিম এবং চকরিয়া পৌরসভার প্রতিনিধি টিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলাধার জবরদখলের সত্যতা নিশ্চিত হন।

এরপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফখরুল ইসলাম উপস্থিত থেকে অভিযান চালিয়ে সদ্য নির্মিত অবৈধ স্থাপনা সমুহ উচ্ছেদ করে দিয়ে অবশেষে শতবছরের ঐতিহ্যবাহি খোদারকুম জলাধার জবরদখল চেষ্টা ভন্ডুল করে দিয়েছেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.ফখরুল ইসলাম। তিনি বলেন, কতিপয় একটি চক্র কয়েকদিন আগে রাতের আঁধারে শতবছরের পুরানো ঐতিহ্যবাহি খোদারকুম জলাধারের সামনের অংশ জবরদখলে নিয়ে সেখানে অবৈধ স্থাপনা তৈরি করে। অবশ্য ঘটনাটি জানতে পেরে রোববার রাতে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জবরদখল চেষ্টা থামানোর পদক্ষেপ নেন। কিন্তু পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর পুনরায় জড়িতরা সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যায়।

তিনি বলেন, উল্লেখিত ঘটনার আলোকে স্থানীয় পরিবেশ সচেতন মহলের আপত্তি ও চকরিয়া পৌরসভা কতৃক লিখিত অভিযোগের প্রেক্ষিতে গতকাল বিকালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সদ্য নির্মিত অবৈধ স্থাপনা সমুহ উচ্ছেদ করে খোদারকুম জলাধারের অবশিষ্ট অংশ আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক এমআর মাহমুদ বলেন, বেশ কয়েকবছর আগে থেকে কতিপয় দখলবাজ চক্রের কবলে পড়েছে শতবছরের পুরানো খোদারকুম জলাধারটি। ইতোমধ্যে জলাধারের দুই তীরে বেশকিছু অবৈধ স্থাপনা তৈরি করে রীতিমতো ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে।

তিনি বলেন, একইভাবে সম্প্রতিসময়ে নতুন করে জবরদখলে নিয়ে তৈরি করা খোদারকুম জলাধারের সামনের অংশের অবৈধ স্থাপনা সমুহ উচ্ছেদ করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিপন্ন জলাশয় রক্ষায় সাহসী ভুমিকা পালন করেছেন। এইজন্য সর্বমহল তাকে সাধুবাদ জানিয়েছেন।

চকো/জে

Previous Post

বিদেশে টাকা রাখতে গিয়ে দেশ ছাড়তে হয় সেই অর্থ বানিয়ে লাভটা কী:প্রধানমন্ত্রী

Next Post

মহাসড়কের জমি দখল,ঈদগাঁও গরুর বাজারের ড্রেন এখন পথের কাঁটা

Next Post
মহাসড়কের জমি দখল,ঈদগাঁও গরুর বাজারের ড্রেন এখন পথের কাঁটা

মহাসড়কের জমি দখল,ঈদগাঁও গরুর বাজারের ড্রেন এখন পথের কাঁটা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB