শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অবকাশে এসে ভোগান্তির অভিজ্ঞতা নিয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা

মাইনউদ্দিন শাহেদ by মাইনউদ্দিন শাহেদ
রোববার, ১৯ ডিসেম্বর ২০২১
0 0
কক্সবাজারে দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধি
0
SHARES
342
VIEWS
Share on FacebookShare on Twitter

সপ্তাহ খানেক ধরে শীত নেমেছে। এরমধ্যে টানা তিনদিনের ছুটি। শিক্ষার্থীদের পরীক্ষা শেষ। সবমিলিয়ে আনন্দভ্রমনে কক্সবাজার সমুদ্রসৈকতে ছুটে এসেছিলেন চার লাখেরও বেশি পর্যটক।

করোনা পরবর্তী এবারই সর্বোচ্চ পর্যটক সমাগম। কিন্তু চাহিদার অতিরিক্ত এ চাপ সামলাতে পারেনি ছোট শহর কক্সবাজার। কোথাও ঠাঁই ছিলনা।

অবকাশে এসে থাকা-খাওয়া নিয়ে নানা বিডম্বনা ও ভোগান্তিতে পড়ার অভিজ্ঞতা নিয়ে গতকাল শনিবার দুপুর থেকে পর্যটন শহর ছেড়ে যাচ্ছেন পর্যটকেরা। এতে ভিড়ও কমে এসেছে। তবে সব রাস্তাঘাটে যানবাহনের চাপে ভোগান্তি পোহাতে হয়।

শনিবার বিকেল সাড়ে তিনটায় সৈকতের কলাতলী বীচে গিয়ে দেখা যায়, গত তিনদিনে পর্যটকের চাপ যেন একটু কমে এসেছে। তেমন ভিড় নেই। যারা সৈকতে নেমেছেন,তাঁরা সাচ্ছন্দ্য বোধ করছেন। কেউ বীচ বােইক নিয়ে ঘুরছেন, কেউ সৈকতের নোনা জলে গোসল করে আনন্দে মেতে উঠছেন।

হঠাৎ করে সৈকতে ভিড় কমার কারণ কি এ প্রশ্নের জবাবে বীচ বাইক চালক সালাহ উদ্দিন (২৫)বলেন,বেড়াতে এসে এবার পর্যটকেরা নানাভাবে বিডম্বনায় পড়েছেন। খাবার-দাবার ও থাকতে গিয়ে চার-পাঁচ গুন অর্থ ঘুনতে হয়েছে।

রাজশাহীর পবা থেকে একটি বেসরকারি
প্রতিষ্ঠানের চাকুরীজীবী সাজ্জাদ হোসেন সপরিবারে বৃহস্পতিবার কক্সবাজার এসেছিলেন। তিনি জানান,‘ তিনদিন থাকার প্রস্তুতি নিয়ে বেড়াতে এসেছিলাম। কিন্তু দুইদিনেই সব শেষ। পরে পুনরায় টাকা এনে খরচ করতে হচ্ছে।

রাজধানী ঢাকার শ্যামলী এলাকার ব্যবসায়ী সিয়াম আহমেদ বলেন,থাকা-খাওয়া যাতায়াত ও সবখানেই অতিরিক্ত টাকা আদায়ের প্রবণতা দেখা গেছে। এটি পর্যটন বিকাশে অন্তরায় হিসেবে কাজ করবে।পর্যটকরা নিরুৎসাহিত হবে।

শহরের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলী বীচ পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতেই পর্যটকদের ভিড় দেখা গেছে। এছাড়া কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ ধরে সৈকতের দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাতুয়ারটেকসহ বিভিন্ন স্থানে পর্যটেকরা ছড়িয়ে পড়েছিল। থাকা-খাওয়ার ভোগান্তির পাশাপাশি যানজটে নাখাল ছিল পর্যটকেরা।

গত বুধবার বিকেল থেকে পর্যটকেরা কক্সবাজার আসা শুরু করেছিলেন। এবারের বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটির তিন দিনে চার লাখেরও বেশি পর্যটক ছুটে এসেছেন বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা।

কক্সবাজার, ইনানী, টেকনাফ ও সেন্টমার্টিনের হোটেলগুলোতে তিন দিনের কক্ষ ভাড়া শেষ হওয়ার পাশাপাশি টেকনাফ-সেন্টমার্টিন ও কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটের পর্যটকবাহী জাহাজের টিকিটও বেচাকেনা শেষ হয়ে গেছে।

কক্সবাজারের হোটেল-মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন ফেডারেশন অব টুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ‘কক্সবাজার শহর ও আশপাশের ৫শ হোটেল-মোটেল ও গেস্ট হাউসে দেড় লাখের বেশি পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। টানা তিন দিনের ছুটিতে আগে থেকেই বেশির ভাগ কক্ষ বুকিং ছিল। যারা বুকিং দিয়ে আসেনি তাঁরা বিড়ম্বনার শিকার হয়েছে। গতকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, ‘পর্যটকদের সার্বিক নিরাপত্তা,নানাভাবে সহযোগিতা এবং সেবা দিতে টুরিস্ট পুলিশ সচেষ্ট ছিল। সৈকতের পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতে একাধিক টিম কাজ করছে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান,‘পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত হোটেল ভাড়া আদায়ের বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে ।

ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাবক্ষনিক নজরদারি করা হচ্ছে।#

Previous Post

চকরিয়া সড়ক উপবিভাগের শ্রমিক ইউনিয়নের সীরাত মাহফিল অনুষ্ঠিত

Next Post

চকরিয়ায় ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

Next Post
চকরিয়ায় ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

চকরিয়ায় ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB