শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া রামপুরে খাল খননে চাষ হবে আড়াই হাজার একর জমিতে

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩
0 0
চকরিয়া রামপুরে খাল খননে চাষ হবে আড়াই হাজার একর জমিতে
0
SHARES
321
VIEWS
Share on FacebookShare on Twitter

মাতামুহুরী নদী লাগোয়া কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের সেই পুইড়নমারা শাখা খালটি পানি নিষ্কাশনের জন্য গতিপথ ফিরে পেতে যাচ্ছে।

দুইযুগের বেশি সময় ধরে খালের দুইতীরের বেশিরভাগ অংশ সংকোচিত হয়ে পড়ার কারণে এতদিন খাল দিয়ে পানি চলাচলে অনেকটা বন্ধ ছিল ।

এতে সাহারবিল ইউনিয়ন ছাড়াও আশপাশের আরো কয়েকটি ইউনিয়নের হাজারো কৃষক প্রতিবছর শুস্ক মৌসুমে সেচ সুবিধা নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই অবস্থার কারণে সাহারবিল ইউনিয়ন ও পাশের এলাকার অন্তত আড়াই হাজার একর জমিতে শুস্ক মৌসুমে চাষাবাদ করতে পারেনি স্থানীয় প্রান্তিক কৃষকরা।

তবে আশার কথা হলো দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার অবসান ঘটিয়ে এবছর খালটি মাটি কেটে খনন কাজ করার কারণে পানি চলাচলের পথ সুগম হয়েছে। তাতে জমিতে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, একসময় সাহারবিলের পুইড়নমারা খালের সেচ সুবিধা নিয়ে এলাকার কৃষকেরা প্রতিবছর চাষাবাদ করতো। কিন্তু দীর্ঘ সময় ধরে শাখা খালটি শাসন সংরক্ষণের অভাবে কালেের পরিক্রমায় সংকোচিত হয়ে পড়ে। পরবর্তীতে খালটি দিয়ে আগের মতো মাতামুহুরি নদী থেকে পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পানি সুবিধা বন্ধ থাকায় বছরের পর বছর এলাকার কৃষকেরা তাদের জমিতে সেচ সুবিধার অভাবে চাষাবাদ করতে পারেনি।

তিনি বলেন, সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী এলাকার স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি নিশ্চিত হয়ে আমি সরকারি বরাদ্দ নিশ্চিত হওয়ার আগে ব্যক্তিগত তহবিলের টাকায় কৃষকদের দুঃখখ্যাত সেই পুইড়নমারা শাখা খালটি খননের উদোগ নিয়েছি। এরই অংশ হিসেবে জানুয়ারি মাসের প্রথমসপ্তাহ থেকে দুইটি স্কেভেটর গাড়ি দিয়ে মাটি কেটে অপসারণপুর্বক সংকোচিত হয়ে পড়া শাখা খালটি এখন পানি চলাচলের গতিপথ সচল করেছি।

ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, ইতোমধ্যে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

তারপরে কাজ দেখতে এসেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার। পরিদর্শন শেষে সাংসদ আলহাজ জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান মহোদয় কথা দিয়েছেন, খাল খননের বিপরীতে সরকারি বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হবে। এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অর্থবরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠাবেন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, সাহারবিল ইউনিয়নের পুইড়নমারা খালের পাশ দিয়ে উমখালী রাস্তার মাথা থেকে কোরালখালী মাদরাসা পয়েন্টে চলে যাওয়া সড়কটি সরকারি বরাদ্দে ৬৬ লাখ টাকার বিপরীতে এইচিবিপি দ্বারা উন্নয়ন কাজও শুরু করেছেন। ইতোমধ্যে মাটি দিয়ে সড়কটি আগের চেয়ে অনেকাংশে উঁচু করা হয়েছে।

শুক্রবার সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমার অভিভাবক কক্সবাজার ১ আসনের সাংসদ আলহাজ জাফর আলম। উপস্থিত থাকবেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) আবু হাসনাত সরকার।

Previous Post

সেন্টমার্টিনে পর্যটক জাহাজে কোস্টগার্ডের অভিযান সাড়ে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

Next Post

মগনামা জেটিঘাট থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার,৫ কারবারি আটক

Next Post
মগনামা জেটিঘাট থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার,৫ কারবারি আটক

মগনামা জেটিঘাট থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার,৫ কারবারি আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB