কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে। বুধবার রাত ১১টার দিকে পেকুয়া বাজার থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম কপিল উদ্দিন (২৭)। সে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার নুরুল আলমের ছেলে।
জানাগেছে,১৭ জানুয়ারী (মঙ্গলবার) রাত ১২টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে গ্রামীন ব্যাংক সংলগ্ন পয়েন্টে সড়কে পার্কিংরত অবস্থায় পিকআপ গাড়ি থেকে ১১টি এইচ.ডি.ডি ড্রিলিং লোহার পাইপ চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। বা-নৌজা শেখ হাসিনা সাব মেরিন ঘাঁটির ইন্টারনেট টি,এন,টি ও সি.সি টিভি ক্যামেরা এইচ.ডি.ডি ড্রিলিং কাজ চলছিল। চোরেরদল সুযোগ বুঝে এ সময় গাড়ি থেকে মামামাল চুরি করে নিয়ে যায়।
মামলার এজাহার সুত্রে জানাগেছে,বাদি মো. মিরাজ হোসাইন বা-নৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটিতে ইন্টারনেট টি,এন,টি ও সি.সি টিভি ক্যামেরা এইচ.ডি.ডি ড্রিলিং কাজ করেন। পেকুয়া বাজারের পশ্চিম পাশে মালামাল ভর্তি একটি পিকআপ গাড়ি পার্কিং করে খাবার খেতে যায় তাদের সুপারভাইজার মো.আজিজুল ইসলাম। রাত ১২টা হতে ৩টার মধ্যে কোন এক সময় মামামাল চুরি হয়। ৮৮টি ড্রিলিং পাইপের মধ্যে ১১টি পাইপ চুরি হয়। চোরাইকৃত মালামালের মুল্য ২লক্ষ ৭৫ হাজার টাকা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানায়,কপিল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার দেয়া স্বীকারোক্তি মতে ভোলাইয়াঘোনা এলাকা থেকে পানির নিচে লুকিয়ে রাখা চুরি হওয়া ১০টি পাইপ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে থানায় ৯জনকে এজাহার নামীয়সহ ১০/১১জনকে আসামি করে মামলা (মামলা নং-১৩/২৩) রুজু করা হয়েছে। ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।







