কক্সবাজারের পেকুয়ায় দুইদিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার(১৯ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ হল রুমে এই প্রদর্শনী শুরু হয়।
এতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে মুল প্রবন্ধ পাঠ করেন, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. চপল কুমার রায়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ হারুনুর রশীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভুমি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায় প্রমুখ।
সেমিনারে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর গবেষণা কর্মকাণ্ড নিয়ে ধারণা দেয়া হয় এবং নানান উদ্ভাবনী কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করা হয়।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের উদ্ভাবনী কর্মকাণ্ড প্রদর্শন করা হয়৷







