কক্সবাজারের পেকুয়ায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৩৫ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে।
গত বুধবার রাতে শিলখালী ইউপির সালাউদ্দিন ব্রিজ ও রাজাখালী ইউনিয়নে সাঁড়াশি অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেন পুলিশ।
এ সময় তল্লাশি চালিয়ে ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ও একটি মোটর সাইকেল জব্দ করে।
আটককৃতরা হলেন,চকরিয়ার উপজেলার উত্তর লক্ষ্যারচর মন্ডল পাড়া, লক্ষ্যারচর এলাকার আবু বক্করের পুত্র মামুনুর রশিদ (২৮)ও রাজাখালী ইউনিয়নের পালাকাটা এলাকার এরশাদ আলীর পুত্র মোহাম্মদ আলম (৪৩)।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো.ওমর হায়দার বলেন,চেকপোস্ট চলাকালীন সময়ে এসআই মোঃ রোকনুজ্জামান, এবং রাত্রিকালীন অভিযান পার্টির এসআই মোঃ নাজমুল হক, নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জনকে আটক করে।
এ বিষয়ে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।







