কক্সবাজারের ঈদগাঁও থেকে শাহাব উদ্দীন (৪২) নামে এক ব্যাক্তি লাশ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
বুধবার (১১জানুয়ারি) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের রাস্তা পাশের ঈদগাঁও নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
জানাযায়, সকালের দিকে স্থানীয়রা চলাচলের সময় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ঈদগাঁও থানার পুলিশ ওসি গোলাম কবির জানান, ঈদগাঁও নদী গোমাতলী এলাকা থেকে শাহাব উদ্দীন নামে একজন পুরুষে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মৃগীরোগী ছিলো। যার কারণে নদীতে পড়ে গিয়ে মৃত্যু বরন করেন। তিনি আরো বলেন প্রাথমিক সোরাহত রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় বহুবছর ধরে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। শাহাব উদ্দীন দিনমজুর এবং রাত এগারোটার সময় লবণ মাঠ গিয়ে নদীর উপর স্থাপনা করা বাথরুম করার সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।







