রামু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে সোমবার ৯ জানুয়ারী সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, ডা: নোবেল কুমার বড়ুয়া, রামু থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওসি আনোয়ারুল হোসাইন, মুক্তিযোদ্ধা নুরুল হক, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা,
ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধি মেম্বার সালামত উল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, ইসলামি ফাউন্ডেশনের সাইফুদ্দিন খালেদ, কাজী মোঃ আবু বক্কর সিদ্দিক, রামু ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুমন বড়ুয়া,
বিজিবি রামু চেরংঘাটা অধিনায়ক শাহ আলম, আনসার বাহিনীর কর্মকর্তা মরজিনা অাকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া অামিন, ডিজিএফআই নুর উদ্দিন, এন,সাই মিজানুর রহমান, রামু মেরংলোয়া রহমানিয়ার মাদ্রার শিক্ষক মাওলানা আব্দুর রহিম।
রামু উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি, বালি, সরকারী রিজার্ব থেকে কাঠ কাটা বন্ধে মোবাইল টিমের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।







