শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রযুক্তিবিদ বিজ্ঞানী ও গবেষক প্রয়োজন

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
সোমবার, ৯ জানুয়ারি ২০২৩
0 0
স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রযুক্তিবিদ  বিজ্ঞানী ও গবেষক প্রয়োজন
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও গবেষক প্রয়োজন। তাহলে দেশের টেকসই উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। স্মার্ট বাংলাদেশের জন্য আরও বিজ্ঞান চর্চা ও গবেষণা বাড়াতে হবে। এক্ষেত্রে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেতৃস্থানীয় ভূমিকা রাখছে।

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে পর্যটন নগরী কক্সবাজারে ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই-২০২৩)’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গবেষণার উপর গুরুত্বারোপ করে ডা. দীপু মনি বলেন, গবেষণা করতে হবে, উদ্ভাবন করতে হবে এবং সেটিকে বাণিজ্যিকীকরণে কাজে লাগাতে হবে। গবেষণা করার জন্য করলাম, এমন করা যাবে না। এ ধরনের সম্মেলন যত বেশি হবে, পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি পাবে, তত বেশি বিজ্ঞান গবেষণায় আমরা আরও সমৃদ্ধ হতে পারব।

তিনি বলেন, এখন আমরা মানবিক বাংলাদেশে আছি। হয়তো উন্নত বিশ্বের মতো আমাদের এখনো অতোটা আর্থিক সক্ষমতা হয়নি। কিন্তু আশা করি, আমরা মানবিকতা বজায় রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠন করতে পারবো।

সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ড. জাভেদ হোসেন খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের প্রায় ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর এনার্জি, ফুড সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, ন্যানো ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফটোনিকস, ন্যানো-টেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স, বায়ো ম্যাটেরিয়ালস অ্যান্ড মেডিকেল ডিভাইস’সহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৫২টি প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করেন। সমাপনী অনুষ্ঠানে সেরা প্রবন্ধ ও গবেষণা পোস্টার উপস্থাপকদের বিশেষ সম্মাননা জানানো হয়। দেশ-বিদেশের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে গবেষণার যোগসূত্র ও মেলবন্ধন তৈরির উদ্দেশ্যে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতে এ ধরনের সম্মেলনের আয়োজন করায় অতিথিগণ আয়োজকদের ধন্যবাদ জানান।

Previous Post

উখিয়ায় দুর্বৃত্তের ছুটিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত

Next Post

মসজিদ কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ায় হামলা ভাংচুর

Next Post
মসজিদ কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ায় হামলা ভাংচুর

মসজিদ কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ায় হামলা ভাংচুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB