শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সম্প্রীতি ও মানব কল্যাণের পথে এগিয়ে যেতে হবে- ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
শনিবার, ৭ জানুয়ারি ২০২৩
0 0
সম্প্রীতি ও মানব কল্যাণের পথে এগিয়ে যেতে হবে- ডেপুটি স্পিকার শামসুল হক টুকু
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন- অসাম্প্রদায়িক চেতনা ও শান্তি প্রতিষ্ঠায় বিরোধীতাকারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তি সৃষ্টি করতে হবে।

মুক্তিযুদ্ধের চেতনায় শান্তিময় দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন- প্রয়াত সারমিত্র মহাথেরো আজীবন বিশ্ব মানবতা, শান্তি প্রতিষ্টার বানী প্রচার করে গেছেন। তাঁর আদর্শ লালন করে ভবিষ্যত প্রজন্মকেও সম্প্রীতি ও মানব কল্যাণের পথে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ, বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রজ্ঞামিত্র বন বিহার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন- মুসলিম সংখ্যাগরিষ্ট দেশে প্রতিটি ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন করবে। মহানবী হযরত মুহাম্মদ (স.) স্বয়ং এ ঘোষনা দিয়েছেন। কেবল ধর্ম পালন নয়, প্রতিটি ধর্মের মানুষের সুরক্ষা নিশ্চিত করাও ইসলামের নৈতিক দায়িত্ব। ইসলাম ধর্মে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে সঠিক দিকনির্দেশনা রয়েছে। এরপরও কেউ সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে।

প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি- ব্যারিস্টার প্রশান্ত ভ‚ষণ বড়–য়া। এতে আরও বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, বেড়া পৌরসভার মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া ও প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি করুনাশ্রী মহাথেরো, প্রধান সম্বয়কারি তরুন বড়–য়া, প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ শীলমিত্র থেরো, ুরামু থানার ওসি আনোয়ারুল হোসাইন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, উপেন্দ্র-বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্টাতা প্রদীপ বড়ুয়া ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিট সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, রামু উপজেলা স্বেচ্ছাবেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক।

সমাপনী দিনে স্মৃতিচারণ ও ধর্মসভা, আলংনৃত্য, বুদ্ধকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি প্রজ্জ্বলন এবং সন্ধ্যায় পেটিকাবদ্ধ প্রয়াত সারমিত্র মহাথেরো’র মরদেহে অগ্নিসংযোগের মাধ্যমে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়। দুইদিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানকে ঘিরে রামুর বিভিন্ন বৌদ্ধ বিহার ও গ্রামে গ্রামে উৎসব আমেজ বিরাজ করে।

উল্লেখ্য ভদন্ত সারমিত্র মহাথেরো গত ১৯ এপ্রিল পরলোক গমন করেন। তিনি মৈত্রী প্রদীপ প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথেরো’র সুযোগ্য উত্তরসূরি ও প্রথম শিষ্য, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, রামু আর্য্যবংশ ভিক্ষু সংস্থার ঊর্ধ্বতন সহ-সভাপতি, প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির সভাপতি, বিচিত্র ধর্মকথিক, সম্প্রীতি বান্ধব একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

Previous Post

কোয়ান্টামের ৩১ তম বর্ষবরণে টোটাল ফিটনেস ডে উদযাপন

Next Post

মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢোকার সময় রোহিঙ্গা আটক

Next Post
মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢোকার সময় রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢোকার সময় রোহিঙ্গা আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB