কক্সবাজার সদর উপজেলার পাওয়া হাউজ স্টেশন এলাকা থেকে দেশীয় তৈরী দুইটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব -১৫।
আটককৃত যুবক সদর উপজেলার বাসটার্মিনালস্থ লার পাড়ার বাসিন্দা ইয়ার মোহাম্মদ সওদাগরের ছেলে মিজানুর রহমান (২৬)।
পাওয়ার হাউজ স্টেশনে মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর রাতে র্যাবের একটি টহলরত দল পোঁছালে সে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে র্যাব তাকে আটক করে।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদ ও
আটককৃত যুবকের দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে দেশীয় তৈরী দুইটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে সে জানায় স্থানীয় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্য অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিল।
আবু সালাম আরও জানান,
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।







