কক্সবাজারের পেকুয়ায় এক সৌদি প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
গত সোমবার (২৬ ডিসেম্বর) গভীররাতে উপজেলার সদর ইউনিয়নের মোরার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভিকটিম সৌদি প্রবাসী মো.আনছার বলেন,সোমবার বিকেলে চিকিৎসা করতে দেশে এসেছি। রাতে স্ত্রী সন্তানকে নিয়ে মোরারপাড়া আমাদের পুরাতন বাড়িতে দাওয়াত খেতে যাই। সকালে ছেলে বাড়িতে গিয়ে দেখে ঘরের দরজা খোলা। মালামাল ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে। রাতে চোরেরদল দরজার তালা কেটে বাড়িতে হানা দেয়। চিকিৎসার জন্য রাখা নগদ ২ লক্ষ ১৩ হাজার টাকা, স্বর্নালংকার ও ৩ লক্ষ টাকার দামি মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরদল।
প্রবাসী আনসার একই এলাকার নুরুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়,আনছার দীর্ঘ দিন পরে দেশে এসেছে। রাতেই চোরের দল হানা দিয়ে তার সর্বনাশ করেছে।
প্রতিদিন কোথাও না কোথাও বাসা-বাড়িতে চুরি সংঘটিত হচ্ছে। অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চোর সিন্ডিকেট। পাড়া ভিত্তিক চোরের তালিকা তৈরী করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।







