শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বসতঘরে মিলল স্বামীর লাশ স্ত্রী পলাতক

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
0 0
বসতঘরে মিলল স্বামীর লাশ স্ত্রী পলাতক
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়ায় নিজ বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে যুবকের জেলফেরত স্ত্রী পলাতক রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজার পাড়া এলাকার বাড়ি থেকে মো. রিদুয়ান (৩৫) নামের ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। রিদুয়ান রাজাখালী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

রিদুয়ানের স্ত্রী রুমি আকতার গত ২৮ আগস্ট আবদুল মালেক নামে এক যুবককে হত্যা মামলায় জেল খেটেছেন। মাস দেড়েক আগে তিনি জেল থেকে ফিরেছেন। রুমি মগনামা মোলার পাড়া এলাকার তাজ উদ্দিনের মেয়ে।

রিদুয়ানের বন্ধু ও প্রতিবেশী সালাহ উদ্দিন রানা বলেন, রিদুয়ানের দ্বিতীয় স্ত্রী রুমি। তাঁর প্রথম স্ত্রী রাজাখালীতে থাকেন। বছর দেড়েক আগে রুমিকে বিয়ে করেন রিদুয়ান। তখন থেকেই তাকে নিয়ে মগনামার বাজার পাড়ায় থাকতেন রিদুয়ান। তাঁদের মাঝে প্রায় সময় ঝগড়াঝাঁটি হতো।

মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁদের মাঝে বাকবিতন্ডার শব্দ শুনতে পায় প্রতিবেশীরা। পরে রাত ১২টার দিকে আত্মীয়-স্বজনেরা খবর পেয়ে রিদুয়ানের বাড়িতে যায়। তখন তাকে বিছানায় পড়ে থাকা অবস্থায় দেখতে পায় তারা। এসময় বাড়িতে ছিলেন না রুমি। খবর দিলে পুলিশ রিদুয়ানের লাশ উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবুল খায়ের আযাদ বলেন, রাত পৌনে দুইটার দিকে মৃত অবস্থায় মগনামার এক যুবককে নিয়ে আসে পেকুয়া থানা পুলিশ। তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। তবে মুখে বিষের গন্ধ ছিল।

রিদুয়ানের ভাই মো. করিমের দাবি, তাঁর ভাইকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়েছেন স্ত্রী রুমি। তিনি আরও দাবি করেন, রুমিই তাকে হত্যা করে পালিয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, রিদুয়ানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর আবদুল মালেককে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন রুমিকে গ্রেপ্তার করে পুলিশ।

Previous Post

কক্সবাজার সৈকতে শুরু হলো বঙ্গবন্ধু বীচ ভলিবল টুর্নামেন্ট

Next Post

মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার কার্যালয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

Next Post
মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার কার্যালয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার কার্যালয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB