কক্সবাজার উখিয়ায় র্যাব অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উখিয়া হলদিয়াপালং ইউনিয়নে মরিচ্যা বাজার কমিউনিটি সেন্টারের সামনে থেকে এক ব্যক্তির দেহ ও প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৮০হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে র্যাব-১৫।
ধৃত ব্যক্তি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপি ২নম্বর ওয়ার্ড় পশ্চিম পাগলির বিল এলাকার মিয়া হোছনের ছেলে ফরিদ আলম (৪৫)
র্যাবের অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় একই এলাকার ঠান্ডা মিয়ার ছেলে উবায়দুল হক (৩৫)
ধৃত ফরিদ আলম জানায় সে এবং পলাতক আসামী পরস্পর দীর্ঘ দিন যাবত যোগসাজশে মাদকদ্রব্য ও ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্রে বিক্রি করে আসছে।
দীর্ঘদিন পর র্যাব-এর আভিযানিক দলের কাছে ধরা পড়ে ফরিদ আলম
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ( আইন ও গণমাধ্যম) মো আবু সালাম চৌধুরী। ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।







