কক্সবাজার পৌর শহরের ৭নং ওয়ার্ডের পূর্ব পাহাড়তলীর ইউছুলেরঘোনায় এলাকাভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল ‘ক্রীড়াই শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ শ্লোগানে স্পোর্টস ক্লাব আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সেলিম এজাহার।
উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ছিদ্দিকুল ইসলাম, আতিক উল্লাহ হাজবী, আবুল হাসেম (ওয়াসিম), মনজুর আলম, সাজ্জাদ হোসেন সাজ্জু, মোঃ সাজ্জাদ হোসেন, মোফাজ্জেল হোসেন রাব্বি ও মোঃ রুবেল।
শুরুতে পবিত্র তেলাওয়াত করেন পূর্ব পাহাড়তলী জামে মসজিদের খতিব আনোয়ার হোসেন আনছারী। উপস্থাপনায় ছিলেন ওসমান সরওয়ার টিপু।
উদ্বোধনী বক্তব্যে সেলিম আজহার বলেন, এলাকার খেলোয়াড়, ক্রীড়াপ্রেমি এবং যুবসমাজকে ক্রীড়া বিনোদন দিতে উক্ত টুর্নামেন্টের আয়োজন। আগামীতে এ টুর্নামেন্ট আরো বৃহৎ পরিসরে আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, টুর্নামেন্টে এলাকার ২৪টি দল অংশগ্রহণ করছে। এতে ৪৮ জন খেলোয়াড় খেলছে। উদ্বোধনী খেলায় ফোরকান-ছব্বির জুটি, সেলিম-দারাজ জুটি’কে পরাজিত করে।







