মহান বিজয় দিবসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ডের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা কমান্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর নুরুল আবছার (অবঃ)।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল আবছার, মোহাম্মদ আলী ও বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন আইয়ুব বাঙ্গালী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন, সুনিল বড়ুয়া, আবু তাহের, আবদুল কাদের, নুরুল হক, কামাল উদ্দিন, আবু তাহের চৌধুরী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শাহাব উদ্দিন হাওলাদার, আবদুল মান্নান, আবদুল ওয়ারেছ, মোঃ সলিম উল্লাহ, সিরাজ, খালেক, কাশেম মাস্টার ও মনসুর উল হক।
উপস্থিত ছিলেন মাস্টার মোস্তফা আনোয়ার ইকবাল, ফরেস্টার আবু শামা, শামসুল আলম, গণমাধ্যম কর্মী আনোয়ার হাসান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান শাখাওয়াত হোসেন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।







