বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ড নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়েছেন নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সোমবার ১২ ডিসেম্বর ২০২২ সকালে জেলা কমান্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আবছার, মোহাম্মদ আলী, মনিরুল আলম চৌধুরী, আইয়ুব বাঙ্গালী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন, আবু তাহের, সুনিল বড়ুয়া, সিরাজ, নুরুল হক, কামাল উদ্দিন, আবু তাহের চৌধুরী, খালেক, শাহাব উদ্দিন হাওলাদার, আবদুল মান্নান, আবদুল ওয়ারেছ, মোঃ সলিম উল্লাহ, কাশেম মাস্টার ও মনসুর উল হক প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক বক্তব্যে বলেন, সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ মাতৃকার টান, অসীম সাহসিকতার আপনারা অকুতোভয় সৈনিক।
আমরা সকলে মিলেমিশে সোনার বাংলা বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ৷ তিনি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বীর মুক্তিযোদ্ধারাও নবাগত জেলা প্রশাসকের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।







