কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী আরিফুল ইসলাম নিশু (১৭) মারা গেছেন। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল ৭টার দিকে তার মৃত্যু ঘটে।
আগেরদিন রোববার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের মৌলভীরকুম বাজারে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে একটি পিকআপ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আরিফুল। নিহত আরিফুল ইসলাম চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের নাজেম উদ্দিন মেস্ত্রীর ছেলে। ২০২৩ সালে আরিফুল স্থানীয় রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী দেওয়ার প্রস্তুতিতে ছিলেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
ফাঁসিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, চকরিয়া উপজেলা সদর থেকে নিজের ‘মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলের আরিফুল । এ সময় মগবাজার-মৌলভীরকুম সড়ক দিয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় দ্রুত গতির একটি পিকআপ গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপর আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবার সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ( চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল সাতটার দিকে মারা যান আরিফুল। গতকাল বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।’
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী চমেকে মারা গেছে শুনেছি। লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।’ ঘটনায় জড়িত ঘাতক গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে। ##
সংবাদে ছবি আছে
ডুলাহাজারা সোনালী ব্যাংকে বিশেষ ঋণ আদায় ও
লবণ-কৃষিখাতে নতুন ঋণ বিতরণ কর্মসূচি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের প্রাচীণ ব্যাংকিং প্রতিষ্ঠান ডুলাহাজারা সোনালী ব্যাংক শাখায় বিশেষ ঋণ আদায় কর্মসূচী-২০২২ শুরু হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ব্যাংক কার্যালয়ে ঋণ আদায় কর্মসুচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
জানা যায়, সোনালী ব্যাংক ডুলাহাজারা শাখা থেকে ইতোপূর্বে নেওয়া গ্রাহকের ঋণের মেয়াদ শেষ হওয়ায় সংশ্লিষ্ট গ্রাহকদেরকে ঋণ পরিশোধে বিশেষ সুযোগে দেওয়া হয়েছে।পাশাপাশি ঋণ আদায়, ঋণ রিকভারিসহ কৃষি এবং লবণখাতে নতুন করে ঋণ বিতরণ করা হচ্ছে।সংশ্লিষ্টরা জানান, গ্রাহকদের ঋণ আদায়ের সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ব্যাংকের ঋণ আদায় করতে গ্রাহকরা উৎসাহিত হচ্ছে। গতকাল আদায় কর্মসুচির শুরুতে সেটি পরিলক্ষিত হয়েছে বলে দাবি করেন ব্যাংক ম্যানেজার।
ডুলাহাজারা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার ছৈয়দ করিম বলেন,ব্যাংকের ঋণ গ্রহণের পর মেয়াদত্তোর্ণী হওয়ার পূর্বে পরিশোধ করতে বাধ্য থাকবে গ্রাহক। কিন্তু নানা কারণে বেশিরভাগ যথাসময়ে গ্রাহক ঋণ পরিশোধ করতে পারেনি।তাই গ্রাহকের ঋণ পরিশোধের সুবিধার্থে কর্তৃপক্ষ বিশেষ সুযোগ দিয়েছেন। এরই অংশ হিসেবে ডুলাহাজারা সোনালী ব্যাংক শাখা আনুষ্ঠানিক ভাবে ঋণ আদায় পালিত করা হচ্ছে।
তিনি বলেন, ঋণ আদায়ের সময় আগামী ১৫ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ইতোপূর্বে দেওয়া কৃষি ও লবণ ঋণ আদায় এবং একইখাতে ,নতুন ঋণ দেওয়ার কার্যাক্রম পুরোদমে চলছে। তিনি দাবি করেন, আমাদের শাখার কর্মকর্তাদের সেবায় গ্রাহকরা সন্তুষ্ট। শাখার পরিবেশ ও সার্ভিস কার্যক্রমও বেশ ভালো।
গতকাল ঋণ আদায় কর্মসুচি উদ্বোধন অনুষ্ঠানে সোনালী ব্যাংক ডুলাহাজারা শাখার ম্যানেজার ছৈয়দ করিম, সাংবাদিক মোহাম্মদ শাহ আলম, ব্যাংকের-আইটি অফিসার-মোঃ জাহেদুল ইসলাম,বাবু উজ্জ্বল কর্মকার ও পিটিএস অফিসার মোহাম্মদ শফি প্রমুখ উপস্থিত ছিলেন।







