শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

টেকনাফ থেকে আইস ও ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
রোববার, ১১ ডিসেম্বর ২০২২
0 0
টেকনাফ থেকে আইস ও ইয়াবা উদ্ধার
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফ থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি।

রবিবার (১১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, শনিবার রাতে টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের উপজেলার হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত তল্লাশি চৌকির ৫০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে লবণের মাঠ দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন তথ্য পায় বিজিবি।

এরপর ব্যাটালিয়ন সদর ও খারাংখালী চৌকির দুইটি টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। পরে আজ ভোররাত আনুমানিক তিনটার দিকে বিজিবির টহলদল দুজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের মাধ্যমে লবণ মাঠের দিকে আসতে দেখে।

ওই ব্যক্তিদেরকে দেখামাত্রই পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবির টহলদল চ্যালেঞ্জ করে দ্রুত তাদের দিকে অগ্রসর হলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি পোঁটলা ফেলে রাতের অন্ধকারে নাফ নদীতে ঝাপ দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে নাকফোঁড়া দ্বীপের দিকে পালিয়ে যায়।

তিনি বলেন, টহলদল ওই এলাকায় তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া গামছা দিয়ে মোড়ানো দুটি পোঁটলা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা পোঁটলায় ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১১ কোটি ২৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘উদ্ধার করা মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় সেগুলো ধ্বংস করা হবে।

Previous Post

রামু হতে অপহৃত আরিফ কক্সবাজার বাস টার্মিনাল থেকে উদ্ধার

Next Post

চকরিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে চিকিৎসা উপকরণ বিতরণ

Next Post
চকরিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে চিকিৎসা উপকরণ বিতরণ

চকরিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে চিকিৎসা উপকরণ বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB