রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী অাজিম উদ্দিন পাড়ার বিশিষ্ট দানবীর অালহাজ্ব অাবু বক্কর শনিবার ১০ ডিসেম্বর ভোর ৩ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়ািইন্না ইলাইহি রাজিউন। তিনি ৫ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
শনিবার ১০ ডিসেম্বর বিকাল ২টায় চাকমারকুল ইউনিয়নের মজিমের দ্বীপ হাটখোলা জামে মসজিদ মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়।
জানাযার নামায পূর্বে সংক্ষপ্তি আলোচনা ও ইমামতি করেন চাকমারকুল দারুর উলুম মাদরাসার মুফতি মাওলানা ফিরোজ আহমদ।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুহুর আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব আ মির হামজা কোম্পানী, আলহাজ্ব আজিজুল হক দুদুমিয়া কোম্পানী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুল হামিদ, সাংবাদিক নুর মোহাম্মদ, সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম, আজিম উদ্দিন পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাবিব উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী শফি উল্লাহ, আজিম উদ্দিন পাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ইয়াছিন অালী, আজিম উদ্দিন পাড়া সমাজের সর্দ ার নুরুল কবির ও মোহাম্মদ আলী, ব্যবসায়ী অাবদুল গফুর সওদাগর, সরওয়ার আলম প্রমুখ।
উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে আবু বক্কর এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মধ্যম উমখালী হাজীর পাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি ও আজিম উদ্দিন সিকদার পাড়া নতুন জামে সমজিদের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
হাজীর পাড়া ও আজিম উদ্দিন সিকদার পাড়ার সমাজ কমিটি ও মুসল্লিসহ মসজিদ পরিচালনা কমিটি মরহুমের অাত্মার মাগফেরাত কামনা করেন। অাল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, অামিন।







