শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অর্থনৈতিক উন্নয়ন ও স্থানীয়দের বেকারত্ব ঘোচাবে পর্যটন শিল্প-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
রোববার, ১৩ নভেম্বর ২০২২
0 0
অর্থনৈতিক উন্নয়ন ও স্থানীয়দের বেকারত্ব ঘোচাবে পর্যটন শিল্প-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
0
SHARES
322
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ১৩ নভেম্বর, ২০২২ খ্রি.
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, অপার সৌন্দর্য্যের লীলাভূমি পার্বত্য অঞ্চল। বান্দরবান ইতোমধ্যে পর্যটকদের কাছে এক আকর্ষণীয় নগরী হিসেবে চিহ্নিত হয়েছে।

তিনি বলেন, পর্যটন শহর বান্দরবানকে সাজাতে নতুনভাবে পরিকল্পনা নেয়া হয়েছে। পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং দর্শনীয় স্থানগুলোকে আরো আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার।

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পার্বত্য অঞ্চলের স্থানীয়দের বেকারত্ব গুচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পর্যটন শিল্প।

রবিবার বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, বান্দরবান সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস ও বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, পর্যটন নগরী বান্দরবানে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারে সেই জন্য মহাসড়কসহ আভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নৈতিক কাজ হলো দেশের সার্বিক উন্নয়ন করা।

সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় একদিন পার্বত্য এলাকার পর্যটন ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখা দিবে।

তিনি বলেন, আগামীতে পর্যটনখাত আরো সমৃদ্ধ হবে। এগিয়ে যাবে বান্দরবান, আর বান্দরবানের আর্থ-সামাজিক অবস্থা ও স্থানীয় জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করেছেন আর তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার আর্দশে বাংলাদেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের সার্বিক উন্নয়নে সকল ক্ষেত্রে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক ইস্যু নিয়ে সভায় আলোচনা হয়। সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় দেশে ১৫ হাজার ম্যালেরিয়া রোগী সনাক্ত হয়েছে যার মধ্যে বান্দরবানেই সনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার।

সভায় স্বাস্থ্য সচেতনতার বিষয়টি খুব গুরুত্ব পায়। এছাড়া সভায় পর্যটন শিল্পের আধুনিকায়ন ও এর সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Previous Post

যুবলীগের সুবর্ণজয়ন্তীর যুব মহাসমাবেশে ঢাকার রাজপথে রামু যুবলীগ

Next Post

থানায় নিখোঁজের ডাইরী, ‘নিখোঁজ’ স্কুলছাত্রী ধর্মান্তরিত’

Next Post
থানায় নিখোঁজের ডাইরী, ‘নিখোঁজ’ স্কুলছাত্রী ধর্মান্তরিত’

থানায় নিখোঁজের ডাইরী, ‘নিখোঁজ’ স্কুলছাত্রী ধর্মান্তরিত’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB