শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
0 0
চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুরুল ইসলাম (২৫) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবার) বেলা ১১টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম পাবর্ত্য বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের আশরাফপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি কৃষিজীবী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, (মঙ্গলবার) সকালে নুরুল ইসলাম চকরিয়া পৌরশহর থেকে কাজ শেষে বেলা ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় পৌঁছলে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) পরিদর্শক মো. মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

Next Post

চিত্রাং এর জলোচ্ছ্বাসে চকরিয়ায় তলিয়ে গেছে চিংড়িঘের, গাছ চাপায় আহত ২

Next Post
চিত্রাং এর জলোচ্ছ্বাসে চকরিয়ায় তলিয়ে গেছে চিংড়িঘের, গাছ চাপায় আহত ২

চিত্রাং এর জলোচ্ছ্বাসে চকরিয়ায় তলিয়ে গেছে চিংড়িঘের, গাছ চাপায় আহত ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB