শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় আধিপত্য বিস্তারে অস্ত্রধারীদের হামলা

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
শনিবার, ২২ অক্টোবর ২০২২
0 0
চকরিয়ায় আধিপত্য বিস্তারে  অস্ত্রধারীদের হামলা
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় কোনাখালী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে অস্ত্রধারী দুবৃর্ত্ত ও এলাকাবাসীর মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।

এসময় অস্ত্রধারী দুবৃর্ত্তদের ধারালো অস্ত্রের আঘাতে প্রতিপক্ষের লোকজন ছাড়াও স্থানীয় এলাকাবাসী আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে কোনাখালী ইউনিয়নের করিমিয়া উচ্চ বিদ্যালয় লাগলো মাঠে ঘটেছে এ ঘটনা। এদিকে তাৎক্ষনিক খবর পেয়ে নিকটস্থ মাতামুহুরী পুলিশ ফাড়ির একটি পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। তবে ওইসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসি জানিয়েছেন, উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার মুত মোস্তাক আহমদের ছেলে আলাউদ্দিন ও সালাহ উদ্দিন দুইভাই প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে র্দীঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার করে আসছেন। এলাকার জায়গা-জমি বিক্রি, দখল বেদখল থেকে শুরু করে বিচার বাণিজ্য সবকাজে তাঁরা নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতেন। এলাকাবাসির অভিযোগ, তাদের কাছে জিন্মি অবস্থায় আছেন এলাকার সবশ্রেণীর মানুষ। এমনকি তাদের ছত্রছায়ায় উঠতি বয়সের কিশোর গ্যাংয়ের একটি চক্র এলাকায় সবধরণের অপরাধপ্রবণতা চালিয়ে আসছে।

দুইভাই আলাউদ্দিন ও সালাউদ্দিনের বেপরোয়া অন্যায় অবিচারে অতিষ্ঠ হয়ে এবং সর্বশেষ একটি জায়গা দখলের ঘটনায় বাঁধা দেন কোনাখালী ইউনিয়নের ইউছুপের বাপেরপাড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে নুরুল আবছার ও তার ভাই মো আকিরিজ।

ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে আলা উদ্দিন ও তার ভাই সালাউদ্দিনের নেতৃত্বে অস্ত্রধারী দুবৃর্ত্তরা বাংলা বাজার থেকে এসে পুর্বে করিমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় হামলা চালায় অপমর্মে প্রতিবাদকারী দুই ভাই নুরুল আবছার (২১) ও মো আকিরিজ (১৯) এর উপর। এসময় ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাইয়ের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক কাটা জখম হয়।

আহত নুরুল আবছারের স্বজনরা দাবি করেছেন, ঘটনার সময় এলাকাবাসী এগিয়ে এসে হামলাকারী দুবৃর্ত্তদের প্রতিহত করার চেষ্টা করেন। এসময় তারা এলাকাবাসীর উপরও চড়াও হন। পরে এলাকাবাসীর গনপিটুনিতে জখম হন হামলাকারী আলা উদ্দিন ও তার ভাই সালাউদ্দিন।

এলাকাবাসী দাবি করেন, গত তিনমাস আগে পশ্চিম কোনাখালী এলাকায় নুরুল আলম নামের এক জনের কাছ থেকে বেশকিছু চোলাই মদ ধরেন নয়ন ও শাকিল নামের দুই যুবক। এই মদ ধরার জের ধরে আলা উদ্দিন ও তার ভাই সালাউদ্দিন মিলে প্রকাশ্য দিবালোকে দুই যুবক নয়ন ও শাকিলকে কুপিয়ে জখম করে। তার আগে স্লুইস গেইটের জায়গা দখলে বাধা দেওয়ায় স্থানীয় হারুনর রশীদ নামের এক ব্যক্তির বিবাহিত মেয়ে রুমা আক্তারকে (২২) কুপিয়ে হাত কেট দেয় আলা উদ্দিন।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত দুই ভাই আলা উদ্দিন ও সালা উদ্দিন একাধিক মামলার আসামি। তাদের মধ্যে হত্যা ডাকাতি, হত্যাচেষ্টা ও মারামারির ঘটনায় আলা উদ্দিনের বিরুদ্ধে সাতটি ও তার ভাই সালাউদ্দিনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

এদিকে আধিপত্য বিস্তার নিয়ে অস্ত্রধারীদের দৌরাত্ম্য ও হামলার সর্বশেষ ঘটনাটা এলাকাবাসীর মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, প্রাথমিক তদন্তে দুইটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি সংগঠিত হয়েছে বলে মনে হচ্ছে। আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক রাতে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিই। তিনি বলেন, এখনো থানায় কোনপক্ষ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

Previous Post

স্বামীর মারধর সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা, স্বামী আটক

Next Post

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার

Next Post
চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB