শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পাহাড়ে অভিযান,৭জঙ্গি সহ আটক১০, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, র‍্যাব বলছে পাহাড়ে আরো জঙ্গি আস্তানা থাকতে পারে

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
0 0
পাহাড়ে অভিযান,৭জঙ্গি সহ আটক১০, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, র‍্যাব বলছে পাহাড়ে আরো জঙ্গি আস্তানা থাকতে পারে
0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় জঙ্গিদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

IMG 20221021 WA0007

আটক করা হয়েছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার ৭ সদস্য ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর ৩ সদস্য সহ মোট ১০ জনকে।

তাদের আস্তানা থেকে উদ্ধারকৃত অস্ত্র গোলা বারুদ সরঞ্জামগুলো শুক্রবার সকালে বান্দরবান মেঘলাস্থ র‍্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।

IMG 20221021 WA0008

উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম গুলোর মধ্যে রয়েছে ৯টি এসবিবিএল বন্দুক, একটি দেশীয় তৈরি পিস্তল, ৫০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ওয়াকি টকি সেট, ব্যবহৃত জলপাই রঙের পোশাক, জিহাদি বই ও অন্যান্য সরঞ্জাম।

পরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব পক্ষ থেকে অভিযানের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। র‍্যাব এর গণমাধ্যম বিভাগের পরিচালক খন্দকার আল-মাইন সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে নিরুদ্দেশ হওয়া ৫০ জনেরও অধিক যুবক নতুন একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল ইন্দাল শারক্কীয় যোগ দিয়েছে এমন খবরের ভিত্তিতে বেশ কয়েকজনকে আটক করা হয়।

আটকৃত জঙ্গিরা জানায় জেএমবি, আনসার আল ইসলাম সহ নিষিদ্ধ হওয়া বেশ কয়েকটি সংগঠনের দলছুট সদস্যরা ২০১৭ সালের দিকে নতুন একটি জঙ্গি সংগঠন গড়ে তোলার কাজ শুরু করে।

পরে ২০১৯ সালে গড়ে তোলা হয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া।

তাদের এই সংগঠনে যোগ দেয় দেশের বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হওয়া বিপথগামী তরুণরা। তারা দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি প্রশিক্ষণও নেয়। এসব জঙ্গিদের আত্মীয়র জনের নাম র‍্যাব সংগ্রহ করে।

আটকৃত জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় একটি সশস্ত্র সংগঠনের সহায়তায় প্রশিক্ষণ নিচ্ছে এমন খবরের ভিত্তিতে বেশ কিছুদিন থেকে বান্দরবান রাঙামাটি ও মায়ানমার সীমান্ত এলাকা জুড়ে সেনাবাহিনী র‍্যাব জঙ্গি বিরোধী চিরুনি অভিযান শুরু করে।

অভিযানে সীমান্তবর্তী পাহাড়ের দুর্গম এলাকায় জঙ্গিদের একটি ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়। পরে সেখানে অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার ৭ সদস্য ও সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর ৩ সদস্য সহ মোট ১০ জনকে আটক করা হয়।

তাদের বান্দরবানের র‍্যাব কার্যালয়ে নিয়ে আসার পর সেখান থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুক্রবার ঢাকায় নিয়ে যাওয়া হয়।

যাদের আটক করা হয়েছে তারা হলেন: সুনামগঞ্জের সৈয়দ মারুফ আহমদ মানিক (৩১), পিরোজপুরের ইমরান হোসাইন সাওন (৩১) ঝিনাইদহের শিশির (৪৬), সিলেটের জাহাঙ্গীর আহম্মেদ জনু (২৭), বরিশালের মোঃ ইব্রাহিম আলী (১৯), সিলেটের আবু বক্কর সিদ্দিক বাপ্পি, সুনামগঞ্জের রুফু মিয়া (২৬)। স্থানীয় তিনজন হল বান্দরবানের রোয়াংছড়ির জৌথান স্যাং বম (১৯), স্টিফেন বম (১৯) ও মাল সম বম (২০)।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, বান্দরবানে নতুন গজিয়ে ওঠা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর সাথে তিন লক্ষ টাকা ও খাবার সরবরাহের বিনিময়ে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার একটি চুক্তি হয়।

বর্তমানে পাহাড়ে জঙ্গিদের আরো বেশ কিছু আস্তানা থাকতে পারে। এখনো সেখানে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে বলে র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

Previous Post

রামুতে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

Next Post

বান্দরবানের রোয়াংছড়িতে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করলেন বীর বাহাদুর

Next Post
বান্দরবানের রোয়াংছড়িতে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করলেন বীর বাহাদুর

বান্দরবানের রোয়াংছড়িতে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করলেন বীর বাহাদুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB