চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৩৯ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এসব ৩৯ আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ২জন সাজাপ্রাপ্ত, ১৯ জন জি.আর ও ১৮জন সি.আর মামলার আসামী।
গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে চকরিয়া আদালতে প্রেরণ করা হয়েছে বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।







