জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচি পালিত হয়েছে।
মঙ্গলবার চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় র্যালির মধ্য দিয়ে বিদ্যাপীঠ স্কুল থেকে শুরু হয়ে চিংড়ি চত্বর থেকে ঘুরে পুনরায় স্কুলে এসে র ্যালী শেষ হয়।
এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে জন্মদিনের সুচনা করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো আবদুল মতিন, চাকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল আখের।
চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শুরুর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন সাংসদ আলহাজ জাফর আলম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।
একইদিন বিকালে চকরিয়া চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদোগে শেখ রাসেল এর জন্মদিন উদযাপন করা হয়। আলোচনা সভার আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শেখ রাসেল এর জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আলহাজ জাফর আলম।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মে আবু মুছা, আওয়ামী লীগ নেতা এমএ রফিক, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, রনী চৌধুরী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেল, সাধারণ সম্পাদক আকিত হোসেন সাজিব।
উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দলের অগনিত কর্মী সমর্থক।







